তিন মাসের অবরোধে সুন্দরবনের প্রাণ-প্রকৃতিতে ফিরেছে সজীবতা। মানুষের আনাগোনা ও বনজ সম্পদ আহরণ বন্ধ থাকায় নির্ভয়ে বিচরণ করছে বাঘ, হরিণ, কুমির, বানর, বন্য শূকর ও লাল কাঁকড়াসহ নানা প্রজাতির বন্যপ্রাণী। একই সঙ্গে সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে বেড়েছে মাছের উপস্থিতি। ঘন হয়েছে সুন্দরী, গেওয়া, কেওড়া, বাইন ও ছইলাসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ।বনজ সম্পদ, জীববৈচিত্র্য এবং বন্য ও জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় তিন মাস সুন্দরবনে প্রবেশ ও সব ধরনের বনজ সম্পদ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর ছিল। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধা...