Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাধা পেরিয়ে ডানা মেলল টিয়া-ময়না-ঘুঘু-শালিক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৫:২৪
বাধা পেরিয়ে ডানা মেলল টিয়া-ময়না-ঘুঘু-শালিক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের কামরুজ্জামান সজল একজন গবাদিপশু প্রজনন টেকনিশিয়ান। বাড়িতেই খাঁচাবন্দি করে রেখেছিলেন বেশকিছু বুনোপাখি। সে খবর পায় বন বিভাগ ও পুলিশ। 

পাখি উদ্ধারে সজলের বাড়িতে গেলে তার লোকজনের বাধার মুখে পড়েন কর্মকর্তারা। উত্তপ্ত পরিস্থিতি সামলে পাখিগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে দেন তারা।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার। জানিয়েছেন বন বিভাগ সাতছড়ির সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুল।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান বললেন, গোপন তথ্যে কালিকাপুর গ্রামের সজলের বাড়িতে অভিযানে পাওয়া যায়  তিনটি টিয়াপাখি, চারটি শালিক, ছয়টি ঘুঘু, ছয়টি ডাহুক, তিনটি ময়না এবং একটি কোড়া ও বালিহাঁস।

মেহেদী বললেন, পাখিগুলো উদ্ধার করতে গেলে সজল ও তার স্বজনরা বাধা দেন। এ সময় বন বিভাগের কর্মী ও পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। দিনভর উত্তেজনা শেষে কর্মকর্তারা পাখিগুলো উদ্ধার করেন।

পরে ডাহুক, কোড়া ও বালিহাঁসকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর এলাকার কাটেঙ্গা বিলে অবমুক্ত করা হয়। টিয়াপাখি, শালিক, ঘুঘু ও ময়নাগুলোকে ছেড়ে দেওয়া হয় সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর বনে। এসব জানালেন বনবিভাগ কর্মকর্তা শফিকুল ইসলাম আবুল।

সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন বললেন, বন্যপ্রাণী ধরা, পালন বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন কর্মকর্তারা।

হবিগঞ্জমাধবপুরপাখিবন্যপ্রাণীবুনোপাখিবনপ্রকৃতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা