Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাগুরায় মেছো বাঘ আতঙ্ক

মাগুরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৪
মাগুরায় মেছো বাঘ আতঙ্ক

ছবি: আগামীর সময়

মাগুরা সদর উপজেলার একটি মেছো বাঘের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এতে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এবং মাঠে যেতে ভয় পাচ্ছেন কৃষকেরাও। প্রায় জনশূন্য হয়ে পড়েছে গ্রামটির সড়কগুলো।

গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণপাড়া মাঝিপাড়া এলাকায় সড়কের পাশের ঝোপঝাড়ে একটি বন্যপ্রাণী দেখতে পান স্থানীয় যুবক ইসরাফিল হোসেন।

স্থানীয়রা জানিয়েছে, গত শনিবার রাতে বন্যপ্রাণীটি দেখতে পেয়ে ইসরাফিল হোসেন সাত সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। পরে রবিবার রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাতে গ্রামবাসী জগদল-মাগুরা প্রধান সড়কে জড়ো হন। কয়েকজন প্রাণীটি খুঁজে বের হওয়ার চেষ্টা করলেও অন্ধকারের কারণে সেটির সন্ধান পাওয়া যায়নি। ভিডিও দেখে স্থানীয়দের ধারণা, এটি একটি মেছো বাঘ। মাগুরা বন বিভাগও জানিয়েছে, ভিডিওতে দেখা প্রাণীটি মেছো বাঘ হতে পারে।

আজ সোমবার সকালে এলাকায় আতঙ্ক আরও বাড়ে। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেছেন, ‘বাঘ আতঙ্কে দুটি স্কুলে অনেক শিশু যেতে ভয় পাচ্ছে। কৃষকেরাও মাঠে যেতে সাহস পাচ্ছেন না।’

তার ধারণা, ‘পাটক্ষেত ও ঝোপঝাড়ে প্রাণীটি লুকিয়ে থাকতে পারে। যতক্ষণ না সেটির অবস্থান নিশ্চিত করা যাচ্ছে, ততক্ষণ এলাকায় স্বস্তি ফিরবে না।’

আরও পড়ুন

অকেজো স্লুইসগেটে ডুবছে ঘরবাড়ি, নষ্ট হচ্ছে ফসল

২২ জুন ২০২৬

ইসরাফিল হোসেন জানিয়েছেন, তিনি প্রথমে নিজ চোখে প্রাণীটি দেখতে পান এবং পরে বাঘের মতো মনে হওয়ায় ভিডিও ধারণ করেন।

তার ভাষ্য, ‘ভিডিও না করলে কেউ বিশ্বাস করত না। আগেও একবার গাছে এটি দেখেছিলাম, তখন কেউ বিশ্বাস করেনি। এবার ভিডিও ছড়িয়ে পড়ার পর সবাই দেখেছে।’

তিনি আরও বলেছেন, ‘প্রাণীটির গায়ে ডোরাকাটা দাগ থাকায় এটি দেখতে ভয়ংকর মনে হয়েছে। ঘন ঝোপঝাড়, পাটক্ষেত ও জলাশয় থাকায় এটি আশপাশেই লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

মাঝিপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বলেছেন, ‘প্রথমে আমরা বিষয়টি বিশ্বাস করিনি। পরে ভিডিও দেখে ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি দেখতে পান, তবে সেটিকে ধরা সম্ভব হয়নি।’

এ বিষয়ে জেলা বন বিভাগের কর্মকর্তা তপেনন্দ্রনাথ ঠাকুর বলেছেন, স্থানীয়দের ধারণা করা ভিডিও পর্যালোচনায় প্রাণীটি মেছো বাঘ বলে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশের গ্রামীণ ও জলাশয়সমৃদ্ধ এলাকায় এখনো মেছো বাঘ দেখা যায়।

তিনি আরও বলেছেন, ‘মেছো বাঘ সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে স্থানীয়দের সতর্ক থাকতে হবে। কেউ যেন প্রাণীটিকে আঘাত না করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বন বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাণীটির অবস্থান শনাক্ত হলে দ্রুত বন বিভাগকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বন বিভাগমেছো বাঘমাগুরাবন্যপ্রাণী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে