মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে শহরের রয়েল পরিবহনের কাউন্টারে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার মাথার পেছনে একটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। পরিবারের দাবি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এটি গুলির ক্ষত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।নিহত শাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপা...