Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘আমার ভাই পল্লী বিদ্যুতের ভ্যান চালায়, তাকে কেন খুঁটিতে উঠাল’

মাগুরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৯:০৯
‘আমার ভাই পল্লী বিদ্যুতের ভ্যান চালায়, তাকে কেন খুঁটিতে উঠাল’

মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুৎ শ্রমিক

মাগুরায় বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান সুমন গাজী ও ইয়াছিন নামে আরও দুই কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শ্রীপুরের তখলপুর গ্রামের কামাল বিশ্বাসের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ খান সারঙ্গদিয়া গ্রামের আমজাদ খানের ছেলে। তিনি শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, তখলপুর গ্রামে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের কাজ চলছিল। এ সময় মাহফুজ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বিদ্যুৎ অফিসের কর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক খুশি খাতুন তাকে মৃত ঘোষণা করেন। আহত সুমন গাজী ও ইয়াছিন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

ডোজ মেপে দেওয়া হচ্ছে বিদ্যুৎ!

২৭ আগস্ট ২০২৬

নিহতের বড় ভাই মুরাদ খান অভিযোগ করে বললেন, ‘আমার ভাইকে বিদ্যুতের খুঁটিতে উঠিয়ে কাজ করানো হয়। বিদ্যুৎ লাইন বন্ধ করার পর আবার চালু করায় সে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। আমার ভাই তো বিদ্যুৎ অফিসে ভ্যান চালাত। তাকে কেন বিদ্যুতের খুঁটিতে উঠানো হলো, এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।’

শ্রীপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম উদ্দিন জানান, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে তখলপুর গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের জন্য দুইজন লাইনম্যানকে পাঠানো হয়। পরে মাহফুজ খান বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হওয়ার খবর পান তিনি। সংবাদ পাওয়ার পরপরই হাসপাতালে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার আসল কারণ তদন্তের পর জানা যাবে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাগুরাপল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যুট্রান্সফরমার মেরামত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর