Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাউয়াছড়ায় পানির সংকট, বিপাকে বন্যপ্রাণী

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৬:২৪
লাউয়াছড়ায় পানির সংকট, বিপাকে বন্যপ্রাণী

লাউয়াছড়া জাতীয় উদ্যানে বানর— সংগৃহীত

তীব্র দাবদাহে মৌলভীবাজারের চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য মারাত্মক সংকটে। কাঠফাটা রোদ ও প্রচণ্ড গরমে বনের ভেতরের ছড়া ও জলাশয়গুলো শুকিয়ে যাওয়ার উপক্রম। ফলে সুপেয় পানির সংকটে পড়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। পানির খোঁজে অনেক প্রাণী লোকালয়, রেললাইন ও সড়কের পাশে চলে আসছে। এতে সড়ক দুর্ঘটনা ও শিকারিদের কবলে পড়ার ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখা গেছে, বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট-বড় ছড়াগুলোর পানি প্রায় তলানিতে ঠেকেছে। এসব ছড়াই ছিল বন্যপ্রাণীদের সুপেয় পানির প্রধান উৎস। পানির অভাবে বানর, হনুমান, চশমাধারী হনুমান, মায়া হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখি চরম দুর্ভোগে পড়েছে। প্রচণ্ড গরমে কিছুটা শীতল পরিবেশ ও পানির সন্ধানে তারা বনের গভীর ছায়াঘেরা অংশ ছেড়ে লোকালয় কিংবা বনের মধ্য দিয়ে যাওয়া রেললাইন ও সড়কের আশপাশে চলে আসছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে বনের বানর ও হনুমানগুলোকে পানির জন্য ছটফট করতে দেখা যায়। অনেক সময় তারা বনের সীমান্তবর্তী চা-বাগান কিংবা মানুষের বাড়িঘরের টিউবওয়েলের আশপাশে চলে আসে।

আরও পড়ুন

কেপ ভার্দের ম্যাচে মেসির যত রেকর্ড

০৪ জুলাই ২০২৬

পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে লাউয়াছড়ার মতো ঘন বনেও এখন তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে। বনের ভেতরে প্রাকৃতিকভাবে পানি ধরে রাখার সক্ষমতা কমে যাওয়া এবং ছড়াগুলো ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত বনের ভেতরে কৃত্রিম জলাশয় তৈরি বা বন্যপ্রাণীদের জন্য বিকল্প পানির ব্যবস্থা না করলে অনেক বিরল প্রজাতির প্রাণী পানিশূন্যতা ও হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে বলে তাদের আশঙ্কা।

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজমুল হক বলেছেন, ‌‌‌‌‘তীব্র গরমের কারণে বনের ভেতরের পানির উৎসগুলো শুকিয়ে যাচ্ছে, এটি সত্য। বন্যপ্রাণীদের এই কষ্ট লাঘব করতে বন বিভাগের পক্ষ থেকে বনের বিভিন্ন পয়েন্টে পানি ধারণের জন্য পুকুরের ব্যবস্থা এবং ভরাট হয়ে যাওয়া ছড়াগুলো সংস্কার করা গেলে পানি সংকটের সমাধান হয়ে যাবে। এছাড়া বন্যপ্রাণী যেন পানির খোঁজে লোকালয়ে এসে কোনো বিপদে না পড়ে, সে বিষয়ে আমরা সতর্ক দৃষ্টি রাখছি।’

সংশ্লিষ্টদের মতে, টানা বৃষ্টি না হওয়া পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই সংকট কাটার সম্ভাবনা কম। প্রকৃতির এই রুদ্ররূপে মৌলভীবাজারের সমৃদ্ধ রেইনফরেস্টের বন্যপ্রাণীরা এখন এক পশলা বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে।

লাউয়াছড়ামৌলভীবাজারবন্যপ্রাণীপানির সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়