Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মৌলভীবাজার

মৌলভীবাজার সীমান্তে দুটি একনলা বন্দুক উদ্ধার
মৌলভীবাজার সীমান্তে দুটি একনলা বন্দুক উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীন কুরমা বিওপি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। অভিযানের...
সারা দেশ•এক দিন আগে
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তাররা হলেন শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকার দুলাল মিয়...
সারা দেশ•২ দিন আগে
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।আজ বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ড. আব্দুল মতিন চৌধুরী।মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ও আনোয়ার পলাতক।...
সারা দেশ•২ দিন আগে
রোগীর ভিড় স্বাস্থ্যসেবায় টান
রোগীর ভিড় স্বাস্থ্যসেবায় টান
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি যেন দীর্ঘ হচ্ছে। প্রতিদিন ৬০০-৭০০ রোগী আসেন বহির্বিভাগে। জরুরি বিভাগেও সেবা নিতে আসেন শতাধিক মানুষ। অথচ ৫০ শয্যার হাসপাতালে ২২০টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ১৫৩ জন। চিকিৎসক ও কারিগরি জনবলের অভাবে এক্স-রে, আলট্রাসনোগ্রাম ও ইসিজির মতো গুরুত্বপূর্ণ সেবাও ব্যাহত হচ্ছে। ফলে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক...
সারা দেশ•৫ দিন আগে
শুধু সভা নয়, কাজের দৃশ্যমান অগ্রগতি চাই
প্রবাসী কল্যাণ মন্ত্রী ● শুধু সভা নয়, কাজের দৃশ্যমান অগ্রগতি চাই
সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, দায়িত্বশীলতা ও দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে মৌলভীবাজারকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময়সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সভায় নেওয়া স...
সারা দেশ•৫ দিন আগে
পর্যটনে সম্ভাবনাময় মৌলভীবাজার, তবু পিছিয়ে
পর্যটনে সম্ভাবনাময় মৌলভীবাজার, তবু পিছিয়ে
পাহাড়-টিলা, ঝরনা, হাওর-বাঁওড়, চা বাগান আর বনাঞ্চলে সমৃদ্ধ মৌলভীবাজার। এর সঙ্গে রয়েছে ঐতিহাসিক স্থাপনা, বন্যপ্রাণীর অভয়ারণ্য ও নান্দনিক জলাভূমি। এসব কারণে দেশের অন্যতম পর্যটনসমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত মৌলভীবাজার। লাউয়াছড়া, মাধবকুণ্ড, হামহাম, মাধবপুর লেক ও বাইক্কা বিলসহ শতাধিক পর্যটনকেন্দ্রে সারা বছরই ভিড় করেন দেশি-বিদেশি পর্যটক। তাদের চাহিদা ঘিরে গড়ে উঠেছে প্রায় ২০০ কটেজ ও রিসোর্ট। তবু যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, পর্যাপ্ত অবকাঠামোর অভাব এবং নতুন পর্যটন আকর্ষণ তৈরিতে সরকারি উদ্যোগের ঘাটতিতে সম্ভাবন...
সারা দেশ•৬ দিন আগে
সম্ভাবনা আছে, পরিকল্পনা নেই
সম্ভাবনা আছে, পরিকল্পনা নেই
চা-বাগান, টিলা-পাহাড়, বন, হাওর, জলপ্রপাত ও লেক প্রকৃতির নানা বৈচিত্র্য রয়েছে মৌলভীবাজারে। জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে। বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত ও মাধবপুর লেক এবং শ্রীমঙ্গলের বাইক্কা বিলের মতো স্থানগুলোও পর্যটকদের কাছে পরিচিত।তবে দীর্ঘদিন ধরে পর্যটনের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও এ খাতের জন্য সমন্বিত উন্নয়ন কাঠামো গড়ে ওঠেনি। ২০০৮ সালে মৌলভীবাজারকে পর্যটন জেলা হিসেবে ঘোষণার কথা বলা হয়েছিল। এরপর ১৮ বছর পেরিয়ে গেলেও এ-সং...
সারা দেশ•৬ দিন আগে
জনবল সংকটে কমলগঞ্জের শিক্ষা অফিস, এক কর্তার কাঁধে দুই উপজেলা
জনবল সংকটে কমলগঞ্জের শিক্ষা অফিস, এক কর্তার কাঁধে দুই উপজেলা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুমোদিত সাতটি পদের মধ্যে পাঁচটিই দীর্ঘদিন ধরে শূন্য। ছয় থেকে সাত বছর ধরে গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক না থাকায় দাপ্তরিক কার্যক্রম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এর মধ্যে অ্যাকাডেমিক সুপারভাইজারের পদটি কাগজে পূর্ণ থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। ফলে উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, চারটি কলেজ, সাতটি মাদ্রাসা ও ১২টি নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষা প্রশাসনেও এর প্রভাব পড়ছে। বর্তমানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছু...
সারা দেশ•৬ দিন আগে
দুটি দিয়ে শুরু, এখন ২৭ পুকুরে মাছ চাষ মাসুকের
দুটি দিয়ে শুরু, এখন ২৭ পুকুরে মাছ চাষ মাসুকের
দুটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার গড়গাঁও গ্রামের মাসুক মিয়া। লক্ষ্য ছিল বাড়তি আয় করা। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ল, বাড়ল বিনিয়োগও। একসময় দুটি পুকুর ছাড়িয়ে তার মাছের খামার ছড়িয়ে পড়ল একের পর এক জলাশয়ে। এখন ২৭টি পুকুর লিজ নিয়েছেন তিনি। এসব পুকুরে বছরে ৪৮-৫০ টন মাছ উৎপাদন করছেন। মাছ চাষে বছরে বিনিয়োগ করেন প্রায় ৫০ লাখ টাকা; তার খামারে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে ২০ জনের। মাসুকের এই যাত্রা অবশ্য এক দিনে বড় হয়নি। শুরুতে দুটি পুকুরে মাছ চাষ করে ধীরে ধীরে ব্যবসার খুঁটিনাটি শ...
সারা দেশ•৪ দিন আগে
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা এলাকায় সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা-বাগানের বাসিন্দা অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৪) ও পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টার দিকে ‘আলম এশিয়া’ নাম...
সারা দেশ•১০ দিন আগে
বড়লেখায় গরুর সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল তরুণের
বড়লেখায় গরুর সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল তরুণের
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায়। এ ঘটনায় গরুটিও মারা গেছে।নিহত তরুণের নাম সাদিক আহমদ (২০)। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব সুজাউল গ্রামের কাইতাবন্দ এলাকার কাতারপ্রবাসী আব্দুল বাছিতের ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক।স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ দুপুরে সাদিক মোটরসাইকেল নিয়ে তালিমপুর গ্রামে তার বোনের বাড়িতে একটি বিয়ের অ...
সারা দেশ•১১ দিন আগে
মৌলভীবাজারের সড়কে ছোট ছোট গর্তে বড় ভোগান্তি
মৌলভীবাজারের সড়কে ছোট ছোট গর্তে বড় ভোগান্তি
একটু একটু করে তৈরি হওয়া গর্তগুলোই এখন বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মৌলভীবাজারের গ্রামীণ সড়কে। কোথাও উঠে গেছে পিচ, বেরিয়ে এসেছে ইট-সুরকি; কোথাও ছোট গর্তে জমে আছে বৃষ্টির পানি। সময়ের সঙ্গে এসব গর্ত বড় হয়ে যানবাহন চলাচল কঠিন করে তুলছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দীর্ঘদিন সংস্কারের অভাবে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ ও আঞ্চলিক সড়ক এমন বেহাল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য বলছে, মৌলভীবাজারে গ্রামীণ ও আঞ্চলিক মিলিয়ে ৫ হাজার ১৪৪ কিলোমিটার সড়ক এলজিইডির আও...
সারা দেশ•২০ দিন আগে
‘জেনে রেখ এখানেও ফোটে ফুল’
‘জেনে রেখ এখানেও ফোটে ফুল’
বঞ্চনা তাদের আজন্ম সঙ্গী। চা বাগানের শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা। চারপাশে সীমিত সুযোগ-সুবিধা, প্রতিকূল পরিবেশ আর অভাব। এর মধ্যেও স্বপ্ন দেখেছেন তারা, পড়াশোনা চালিয়ে গেছেন এবং নিজেদের জায়গা তৈরি করেছেন। মৌলভীবাজারের তিন চা শ্রমিক পরিবারের সন্তান এখন সাফল্যের ভিন্ন ভিন্ন পর্যায়ে। তাদের একজন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন, একজন ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। আরেকজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মেডিসিন (নিউরোলজি) বিষয়ে এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে...
সারা দেশ•২০ দিন আগে
স্কুল ফিডিংয়ের বনরুটিতে সুই, এর আগে মিলেছে ব্লেড
স্কুল ফিডিংয়ের বনরুটিতে সুই, এর আগে মিলেছে ব্লেড
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা স্কুল ফিডিং কর্মসূচির বনরুটিতে সুই ও ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছে উপজেলার রাজঘাট ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও অভিভাবকরা। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাজঘাট ইউনিয়নের কেজুরিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রীতি শুক্লবৈদ্যের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিদ্যালয় থেকে দেওয়া বনরুটির ভেতরে দুটি...
সারা দেশ•২২ দিন আগে
মৌলভীবাজারে ১৭ পরিবার উচ্ছেদ আতঙ্কে
মৌলভীবাজারে ১৭ পরিবার উচ্ছেদ আতঙ্কে
‘এই ঘরবাড়ি ছেড়ে কোথায় যাব?’— এই দুশ্চিন্তায় দিন কাটছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকার ১৭ পরিবারের। ২৮২ শতক জমি নিয়ে বিরোধের জেরে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। জমির মালিকানা নিয়ে মামলা চলমান থাকলেও সম্প্রতি সেখানে উচ্ছেদের চেষ্টা করা হয় বলে দাবি ভুক্তভোগীদের। তাদের ভাষ্য, ওই জমির মালিকানা নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন। এই অবস্থায় জোর করে উচ্ছেদের চেষ্টা তাদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে বসবাস করা পরিবারগুলোর দাবি, আদালতের...
সারা দেশ•২৫ দিন আগে
এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী মরহুমের পরিবার, সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও বিএনপির উদ্যোগে পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। সকালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে এম সাইফুর রহমানের গ্রামের বাড়িতে কোরআন খতম ও তার কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নিবেদন করা হয় শ্রদ্ধা। পরে মিলাদ, দোয়া মাহফিলের পাশাপাশি বিতরণ করা হয় শিরনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ,...
সারা দেশ•এক মাস আগে
মণিপুরি ললিতকলা একাডেমি : ঐতিহ্য ও কারুকার্যের মেলবন্ধন
মণিপুরি ললিতকলা একাডেমি : ঐতিহ্য ও কারুকার্যের মেলবন্ধন
সবুজে ঘেরা ফসলের মাঠের পাশে দাঁড়িয়ে আছে চারতলা একটি ভবন। বাইরে থেকে দেখলে আধুনিক স্থাপত্য, আবার নকশা ও কারুকার্যে ফুটে উঠেছে মণিপুরি সংস্কৃতির নিজস্ব বৈশিষ্ট্য। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারে অবস্থিত মণিপুরি ললিতকলা একাডেমি এখন মণিপুরি সংস্কৃতিচর্চা ও সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র। একাডেমির নতুন ভবনের নকশায় রয়েছে মণিপুরি সংস্কৃতির নানা অনুষঙ্গের ছাপ। ভবনের ছাদ ও বিভিন্ন কারুকার্যে দেখা যায় মণিপুরি শাড়ির আঁচলের নকশার প্রভাব। ভবনের রঙ ও নকশার সঙ্গে রয়েছে আশপাশের সবুজ প্র...
সারা দেশ•এক মাস আগে
মৌলভীবাজারে ছিনতাই মামলায় ‘কাউয়া সামসু’ গ্রেপ্তার
মৌলভীবাজারে ছিনতাই মামলায় ‘কাউয়া সামসু’ গ্রেপ্তার
মৌলভীবাজার সদর মডেল থানার একটি ছিনতাই মামলায় সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।পুলিশ জানায়, গত ২ আগস্ট সকালে সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকায় দেউয়ান শাহেল গাজীর বসতবাড়ির গেটের সামনে এক নারীর কাছ থেকে দুইটি স্বর্ণের ব্রেসলেট, দুইটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুল জোরপূর্বক নিয়ে যায় তিন ব্যক্তি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থ...
সারা দেশ•এক মাস আগে
শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেনে পড়ে চা শ্রমিকের মৃত্যু
শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেনে পড়ে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলার ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত নারী শ্রমিকের নাম মীরা হাজরা (৩৮)। তিনি ভাড়াউড়া চা বাগানের স্থায়ী চা শ্রমিক ছিলেন। তিনি একই বাগানের শ্রমিক দিপু হাজরার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।নিহতের পরিবারের সদস্যদের বরাতে তিনি জ...
সারা দেশ•এক মাস আগে
সাবেক নেতাকে ‘অপহরণচেষ্টায়’ কুলাউড়ায় এনসিপির ৫ নেতা গ্রেপ্তার
সাবেক নেতাকে ‘অপহরণচেষ্টায়’ কুলাউড়ায় এনসিপির ৫ নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক নেতার করা অপহরণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাটি করেছেন দলের সাবেক যুগ্ম সমন্বয়ক তামিম আহমেদ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কুলাউড়া পৌরসভার বিছরাকান্দি এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, গতরাতে দলীয় কোন্দলের জেরে এনসিপির সাবেক নেতা তামিম ও তার সমর্থকদের সঙ্গে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার লোকজনের সংঘর...
সারা দেশ•এক মাস আগে