ধলাই নদীতে শতবর্ষের ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

ধলাই নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের শতবর্ষী পলো বাওয়া উৎসব। ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের শতবর্ষী পলো বাওয়া উৎসব। আজ রবিবার বেলা ১১টায় উপজেলার মিরতিংগা চা বাগানসংলগ্ন ধলাই নদীর স্টিল ব্রিজের উজান থেকে শুরু হয় এ আয়োজন। কয়েক ঘণ্টা ধরে চলা উৎসবে অংশ নেন দুই শতাধিক সৌখিন মাছ শিকারি। তাদের মাছ ধরা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন শত শত মানুষ।
উপজেলার রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের কালাছড়া, দেবীপুর, ধর্মপুর, জসমতপুর, বড়চেগ, চৈত্রঘাট, সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন গ্রামের মানুষ উৎসবে যোগ দেন। দলবদ্ধভাবে মাছ ধরার সময় দর্শকদের হাততালি ও আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
উৎসবে মাছ ধরার কৌশল ছিল বেশ আকর্ষণীয়। নদীর এক প্রান্তে ৩০ থেকে ৪০ জনের একটি দল সারিবদ্ধভাবে জাল নিয়ে অবস্থান নেয়। অন্য প্রান্ত থেকে ৪০ থেকে ৫০ জনের আরেকটি দল পলো হাতে সারিবদ্ধভাবে এগিয়ে যায়। পলোর পাশাপাশি উড়াল জাল ও প্লেইন জাল ব্যবহার করে ছোট-বড় নানা প্রজাতির মাছ শিকার করেন অংশগ্রহণকারীরা।
প্রবীণ উৎসব
২৪ অক্টোবর ২০২৬
তবে নদীর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। নূর মিয়ার ভাষ্য, সাম্প্রতিক সময়ে নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হচ্ছে। পাশাপাশি নদী-নালা ও খাল-বিলের তলদেশ ভরাট হয়ে পানি কমে যাচ্ছে। এতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব হুমকির মুখে পড়েছে।
আরেক দুই সৌখিন মাছ শিকারি আমীর উদ্দিন ও তোতা মিয়া বলেছেন, দলবদ্ধভাবে মাছ ধরার এই আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি এখনো টিকে আছে। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন তারা।




