মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের শতবর্ষী পলো বাওয়া উৎসব। আজ রবিবার বেলা ১১টায় উপজেলার মিরতিংগা চা বাগানসংলগ্ন ধলাই নদীর স্টিল ব্রিজের উজান থেকে শুরু হয় এ আয়োজন। কয়েক ঘণ্টা ধরে চলা উৎসবে অংশ নেন দুই শতাধিক সৌখিন মাছ শিকারি। তাদের মাছ ধরা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন শত শত মানুষ।উপজেলার রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের কালাছড়া, দেবীপুর, ধর্মপুর, জসমতপুর, বড়চেগ, চৈত্রঘাট, সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন গ্রামের মানুষ উৎসবে যোগ দেন। দলবদ্ধভাবে মাছ ধরার সময় দর্শকদ...