Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন

ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৪
পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন

আহত পাখিকে সুস্থ করে অবমুক্ত করেন মতিন সৈকত

কৃষি ও পরিবেশ উন্নয়নে তিন দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মতিন সৈকত। পশুপাখি বা বন্যপ্রাণী আহত হওয়ার খবর পেলেই তিনি তাদের উদ্ধার করে নিয়ে আসেন বাড়িতে। এরপর সেবা দিয়ে সুস্থ করে অবমুক্ত করেন। এ পর্যন্ত মতিন দুই হাজারের বেশি পাখি, ছয়টি বিরল প্রজাতির বনবিড়ালের ছানা, দুটি বেজি, ১০টি গুইসাপ, ছয়টি শিয়াল উদ্ধার ও অবমুক্ত করেছেন।

পরিবেশ দূষণমুক্ত ও নদী-খাল দখলমুক্ত করতে মতিন সৈকত প্রায়ই এলাকাবাসীকে নিয়ে গড়ে তোলেন আন্দোলন। তিন দশক ধরে শিক্ষার্থী, সমাজের সচেতন মানুষকে প্রকৃতি-পরিবেশ রক্ষা ও মানবিক কাজে সম্পৃক্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি।

প্লাবনভূমিতে মৎস্য চাষে দাউদকান্দি মডেল ও নিরাপদ খাদ্য উপজেলা দাউদকান্দি মডেলের অন্যতম উদ্যোক্তা মতিন।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা মতিন সৈকত (৫৫) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে দাউদকান্দির একটি মাদ্রাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা করছেন।

স্থানীয় কৃষক মোস্তাফিজুর রহমান ও আবুল হোসেন জানালেন, বোরো ধান উৎপাদনে মৌসুমব্যাপী সেচের পানির জন্য সারা দেশে কৃষকদের বিঘাপ্রতি ১ থেকে ২ হাজার টাকা পরিশোধ করতে হয়। মতিন সৈকত ৩০ বছর ধরে মাত্র ২০০ টাকার বিনিময়ে বোরো ধানের মৌসুমব্যাপী বিঘাপ্রতি সেচ সুবিধা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কৃষক কামাল মিয়া জানালেন, মতিন সৈকতের পরামর্শে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের ফলে বোরো ধান চাষে তিনি রাসায়নিক সারের ব্যবহার ৭০ ভাগ কমাতে পেরেছেন।

স্থানীয় ব্যবসায়ী হালিম মিয়ার ভাষ্য, ফসল কিংবা মাছ চাষে ফরমালিন বা ক্ষতিকর উপকরণ ব্যবহার না করার জন্য মতিন সৈকতের প্রচারণায় সাধারণ মানুষ উপকৃত হয়েছে।

মতিন সৈকত ২০১০ ও ২০১৭ সালে কৃষিতে জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অসাধারণ অবদানের জন্য ছয়বার সরকারিভাবে চট্টগ্রাম বিভাগে পুরস্কৃত হয়েছেন তিনি।

মতিন সৈকত বললেন, ‘প্রায় তিন দশক ধরে পরিবেশের উন্নয়নে কাজ করছি। দাউদকান্দি ও আশপাশের এলাকা জুড়ে মাছের অঞ্চল হওয়ায় এখানে অনেক পাখি মাছ খেতে ছুটে আসে। পাখিরা এখানে এসে অনেক জায়গায় আটকা পড়ে। ২০০০ সাল থেকে আহত অন্তত দুই হাজার পশুপাখি উদ্ধার করে চিকিৎসা শেষে অবমুক্ত করেছি।’

উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানিয়েছেন, পরিবেশ, কৃষি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে মতিন সৈকতের অবদান অবিস্মরণীয়। তিনি একজন অনুসরণীয় ব্যক্তিত্ব।

দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানার ভাষ্য, মতিন সৈকত দীর্ঘদিন ধরে পরিবেশ ও কৃষি নিয়ে কাজ করছেন। তার সচেতনতামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে।

কৃষিপরিবেশউন্নয়নবন্যপ্রাণীপরিবেশ দূষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?