Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

তারকাবহুল ক্রিস্টোফার নোলানের ‘দি ওডিসি’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০০:৪৪
তারকাবহুল ক্রিস্টোফার নোলানের  ‘দি ওডিসি’

ক্রিস্টোফার নোলান ও প্রযোজক পলা টমাসের সঙ্গে ‘দি ওডিসি’ সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: ইউনিভার্সেল পিকচার্স

এককাতারে ম্যাট ডেমন, রবার্ট প্যাটিনসন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, লুপিটা নিয়োঙ্গো, সামান্থা মর্টন, জন লেগিজেমো, বেনি স্যাফডি, হিমেশ প্যাটেলসহ হলিউডের একঝাঁক তারকা। কে নেই! ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দি ওডিসি’র প্রিমিয়ারে সমবেত হয়েছেন এই হেভিওয়েট তারকারা। যুক্তরাজ্যের লন্ডনে গতকাল রবিবার ছিল এই আয়োজন।

ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা, একঝাঁক তারকার সমারোহ, গ্রিক কবি হোমারের প্রায় তিন হাজার বছরের পুরনো অমর মহাকাব্য ‘দি ওডিসি’ অবলম্বনে চিত্রনাট্য— সব মিলিয়ে মুক্তির আগেই হলিউডের বহুল আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়েছে এটি। ‘ওপেনহাইমার’-এর মাধ্যমে অভাবনীয় ব্যবসায়িক সাফল্য ও অস্কার জয়ের পর ক্রিস্টোফার নোলানের নতুন কাজ হওয়ায় ‘দি ওডিসি’ নিয়ে দর্শক-সমালোচকদের প্রত্যাশা তুঙ্গে। ইউনিভার্সাল পিকচার্সের পরিবেশনায় ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ২ ঘণ্টা ৫২ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি।

ঘরে ফেরার গল্প

ট্রয় যুদ্ধ শেষে রাজা ওডিসিয়ুসের নিজের রাজ্য ইথাকায় ফেরার ১০ বছরের দীর্ঘ ও বিপদ সংকুল যাত্রার পৌরাণিক গল্প তুলে ধরা হয়েছে ‘দি ওডিসি’তে। স্ত্রী পেনেলোপি ও ছেলে টেলেমাকাসের কাছে ফিরতে গিয়ে তাকে সমুদ্রদানব, দেবতাদের অভিশাপ এবং নানা অতিপ্রাকৃত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ক্ল্যাসিকসের অধ্যাপক মেরি বিয়ার্ড মনে করেন, সিনেমাটি নতুন প্রজন্মকে আবারও প্রাচীন গ্রিক সাহিত্য ও ইতিহাসের দিকে ফিরিয়ে আনতে পারে। তার মতে, যুদ্ধ মানুষের ওপর কী প্রভাব ফেলে আর সভ্যতা ও বর্বরতার সীমারেখা কোথায়, ‘ওডিসি’ আজও সেই প্রশ্ন তোলে।

বিতর্ক

কৃষ্ণাঙ্গ তারকা লুপিটা নিয়োঙ্গোকে হেলেন অব ট্রয়ের চরিত্রে নেওয়ায় তুমুল সমালোচনা হজম করতে হয়েছে ক্রিস্টোফার নোলানকে। আবার অনেকের অভিযোগ, গ্রিক পুরাণভিত্তিক এমন একটি চলচ্চিত্রে পর্যাপ্ত গ্রিক অভিনেতাকে সুযোগ দেওয়া হয়নি।

‘দি ওডিসি’র প্রধান চার নারী চরিত্রের অভিনেত্রী (বাঁ থেকে) লুপিটা নিয়োঙ্গো, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, সামান্থা মর্টনশুটিংয়ে মহাসমারোহ

২৫ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত ‘দি ওডিসি’ ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। পুরো সিনেমাটি আইম্যাক্স ফরম্যাটে চিত্রায়িত। এ জন্য ব্যবহার হয়েছে প্রায় ২০ লাখ ফুট ফিল্ম। নিজের পরিচিত নির্মাণধারা বজায় রেখে গ্রিন স্ক্রিন তথা কম্পিউটারনির্ভর ভিজ্যুয়াল ইফেক্টসের পরিবর্তে বাস্তব লোকেশন, বাস্তব সেট এবং প্রকৃত প্রপস ব্যবহার করেছেন নির্মাতা। ট্রোজান ঘোড়া, ওডিসিয়ুসের জাহাজসহ গুরুত্বপূর্ণ উপাদান বাস্তবেই নির্মাণ করা হয়েছে, যাতে দর্শকের কাছে বাস্তবসম্মত মনে হয়।

রেকর্ডের অপেক্ষা

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, উত্তর আমেরিকায় মুক্তির প্রথম তিন দিনে ৮ থেকে ১০ কোটি ডলার আয় করতে পারে ‘দি ওডিসি’। অনেকের মতে, হলিউডের বড় বাজেটের সিনেমাকে নতুনভাবে প্রাণ দিতে পারে এটি।

ব্রিটিশ নির্মাতাক্রিস্টোফার নোলানম্যাট ডেমনরবার্ট প্যাটিনসনঅ্যান হ্যাথাওয়েটম হল্যান্ডজেন্ডায়াযুক্তরাজ্যদি ওডিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের