Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ৩ মাস আগে(০২:৫৬)

    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    ম্যাচটি ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর টিকে থাকার। কিন্তু হলো না। কান্নায় শেষ হলো তার বিশ্বকাপ। তার মঞ্চে সব আলো কেড়ে নিলেন মিকেল মেরিনো। শেষ মুহূর্তে আবারও স্পেনের ত্রাতা তিনি।

    ২০২৪ সালের ইউরোতে জার্মানির বিপক্ষে নাটকীয় গোল করা আর্সেনাল মিডফিল্ডার এবার বিশ্বকাপে ভেঙে দিলেন পর্তুগালের স্বপ্নও। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে করা তার ওই গোলেই কোয়ার্টার ফাইনালে স্পেন। ১-০ গোলের এ হারে শেষ হয়ে গেল রোনালদোর বিশ্বকাপও।

  2. ৩ মাস আগে(০২:২৩)

    ইনজুরি টাইমে স্পেনের গোল

    সুপার সাব মিকেল মেরিনো। তার গোলেই এগিয়ে গেল স্পেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে জাল খুঁজে নেন তিনি।

    ফ্রি-কিক থেকে ছোট পাসে খেলা শুরু করে স্পেন। ফাবিয়ান রুইস বল পৌঁছে দেন ফেরান তোরেসের কাছে। বক্সের কোনায় দারুণ টার্ন নিয়ে তোরেস নিখুঁত থ্রু পাস বাড়ান মেরিনোর উদ্দেশে। একা গোলরক্ষকের সামনে গিয়ে ঠান্ডা মাথায় কাছের পোস্ট ঘেঁষে বল জালে জড়িয়ে দেন তিনি। আর সেই গোলেই বিদায়ের প্রহর গুনতে শুরু করেন রোনালদো।

  3. ৩ মাস আগে(০১:৫৪)

    চোট পেয়ে মাঠ ছাড়লেন মেন্দেস

    লামিন ইয়ামালকে সুবিধা করতে দিচ্ছিলেন না নুনো মেন্দেস। বারবার আটকে দিচ্ছিলেন। কিন্তু পর্তুগালের জন্য দুঃসংবাদ। ৫৫ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেন এই লেফটব্যাক।

    হ্যামস্ট্রিং বা পেশিতে টান লেগেছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেন্দেসের চোট পর্তুগালের জন্য বড় ধাক্কা হতে পারে। তার জায়গায় মাঠে নেমেছেন নেলসন সেমেদো।

  4. ৩ মাস আগে(০১:৪৯)

    প্রথমার্ধে গোল পায়নি পর্তুগাল-স্পেন

    স্পেনের গোছানো ফুটবলের সামনে ঠিক সুবিধা করতে পারছিল না পর্তুগাল। শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে লা রোহারা। তবে সময় গড়ানোর সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় পর্তুগিজরা। বিরতির আগে বেশ কয়েকবার কাঁপিয়ে দিয়েছে স্পেনের রক্ষণ, একবার কাঁপিয়েছে ক্রসবারও।

    আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। গোলশূন্য স্কোরলাইন নিয়ে বিরতিতে গেছে দল দুটি। 

  5. ৩ মাস আগে(০১:৪১)

    ক্রসবার হতাশ করল পর্তুগালকে

    ক্রসবারে আটকা পড়ল পর্তুগাল। ৪১তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু নুনো মেন্দেসের বুলেট গতির শট কাঁপিয়ে দিল বার।

    কর্নার থেকে নেওয়া ছোট পাসে কিছুটা অসতর্ক হয়ে পড়ে স্পেনের রক্ষণভাগ। সেই সুযোগে বক্সের বাইরে থেকে বজ্রগতির শট নেন মেন্দেস। পেদ্রো পোরোর গায়ে লেগে দিক বদলে ক্রসবারে আঘাত করে ফিরে আসে। অল্পের জন্য গোলবঞ্চিত পর্তুগাল। মেন্দেসের শক্তিশালী শটটি স্পেনের রক্ষণে বড়সড় আতঙ্ক ছড়িয়ে দেয়।

  6. ৩ মাস আগে(০১:২১)

    রোনালদোর অ্যাক্রোবেটিক ভলি গোলকিপারের হাতে

    ৩৭তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল পর্তুগাল। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত দৌড়ে উঠে নিখুঁত ক্রস করেন পেদ্রো নেতো। পেছনের পোস্টে থাকা জোয়াও ফেলিক্স হেডে বলটি গোলমুখে ফিরিয়ে দেন। সেখানে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে শট নেওয়ার চেষ্টা করেন রোনালদো।

    তবে তার শটে খুব একটা জোর ছিল না। বলটি গোলের দিকে গেলেও স্পেনের গোলকিপার উনাই সিমন সেটি নিরাপদে তালুবন্দি করেন। আর কোনো বিপদ হলেও গোললাইনেই ক্লিয়ার করতে প্রস্তুত ছিলেন আয়মেরিক লাপোর্তে।

  7. ৩ মাস আগে(০১:১৩)

    কোস্তার জোড়া সেভ

    আবারও হতাশায় পুড়লেন স্পেনের সমর্থকরা। এবার দু-দুবার তাদের হতাশ করলেন পর্তুগিজ গোলকিপার ডিয়েগো কোস্তা।

    ১৬তম মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন লামিন ইয়ামাল। বার্সেলোনা ফরোয়ার্ডের বাঁ পায়ের বাঁকানো শট প্রথম দফায় ঝাঁপিয়ে প্রতিহত করেন পর্তুগিজ স্টপার। ফিরে আসা বল পেয়ে যান আলেক্স বায়েনা। তার নেওয়া ডান পায়ের জোরালো শট আবারও একইভাবে ঠেকিয়ে দেন কোস্তা।  

  8. ৩ মাস আগে(০১:১০)

    সহজ সুযোগ নষ্ট করলেন ওয়ারসাবাল

    ৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন মিকেল ওয়ারসাবাল। দুর্দান্ত এক দলীয় আক্রমণে পর্তুগালের রক্ষণভাগ চিরে এগিয়ে যায় স্পেন। মাঝমাঠ থেকে দানি ওলমোর নিখুঁত পাস পেয়ে গোলের সামনে একা ওয়ারসাবাল। কিন্তু গোল করতে পারলেন না।

    প্রথমে মনে হয়েছিল তিনি অফসাইডে ছিলেন, কিন্তু রিপ্লেতে দেখা যায় তিনি অনসাইডে। আশপাশে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো পর্তুগিজ ডিফেন্ডারই ছিলেন না। এরপরও বল দূরের পোস্ট দিয়ে মারলেন বাইরে। এগিয়ে যাওয়া হলো না স্পেনের।

  9. ৩ মাস আগে(০০:৫৭)

    পর্তুগাল-স্পেনের সেই রোমাঞ্চকর ম্যাচ মনে আছে কি?

    ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও স্পেন।

    সেই ম্যাচটি আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন। রোমাঞ্চে ভরপুর লড়াইটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, যার মধ্যে ছিল শেষ মুহূর্তের অবিশ্বাস্য এক ফ্রি-কিক গোল। আবারও মুখোমুখি দুই দল। তাহলে কি অপেক্ষা করছে আরেকটি ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াই?

  10. ৩ মাস আগে(০০:৩১)

    এই বিশ্বকাপে রোনালদো

    এই ম্যাচের আগেও রোনালদোকে নিয়ে কথা হয়েছে অনেক। এই তারকাকে পর্তুগাল একাদশে রাখা উচিত কিনা, এ নিয়ে নানা মুনির নানা মত। তাই স্পেন ম্যাচে তার পারফরম্যান্স থাকবে আতশী কাঁচের নীচে। 

    এ পর্যন্ত ৪ ম্যাচে তিনি শট নিয়েছেন ৭টি, গোল করেছেন ৩টি, কোনো অ্যাসিস্ট নেই। এই হলো এবারের বিশ্বকাপে পর্তুগীজ তারকার অবদান।

  11. ৩ মাস আগে(০০:১৭)

    পর্তুগালের একাদশে ফেলিক্স

    একাদশে একটি পরিবর্তন নিয়ে স্পেনের মুখোমুখি পর্তুগাল। ক্রোয়েশিয়া ম্যাচে বেঞ্চে থাকা জোয়াও ফেলিক্স ফিরেছেন একাদশে।

    পর্তুগাল একাদশ: ডিয়েগো কোস্তা; রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস; ব্রুনো ফের্নান্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া; ক্রিস্তিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো।

    স্পেন একাদশ: উনাই সিমন; পেদ্রো পোরো, আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া; আলেক্স বায়েনা, রোদ্রি, পেদ্রি; দানি ওলমো, লামিন ইয়ামাল, মিকেল ওয়ারসাবাল।

আগামীর সময় ইপেপার
আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

Invalid date

রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

ম্যাচটি ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর টিকে থাকার। কিন্তু হলো না। কান্নায় শেষ হলো তার বিশ্বকাপ। তার মঞ্চে সব আলো কেড়ে নিলেন মিকেল মেরিনো। শেষ মুহূর্তে আবারও স্পেনের ত্রাতা তিনি। ২০২৪ সালের ইউরোতে জার্মানির বিপক্ষে নাটকীয় গোল করা আর্সেনাল মিডফিল্ডার এবার বিশ্বকাপে ভেঙে দিলেন পর্তুগালের স্বপ্নও। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে করা তার ওই গোলেই কোয়ার্টার ফাইনালে স্পেন। ১-০ গোলের এ হারে শেষ হয়ে গেল রোনালদোর বিশ্বকাপও।
শেয়ার করুন:
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

প্রিয় ৫ বই

প্রিয় ৫ বই

এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!