আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি
বিনোদন ডেস্ক

জর্জ ক্লুনি
হলিউড তারকা জর্জ ক্লুনি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা হিসেবে ‘গোল্ডেন লায়ন’ পাচ্ছেন। অভিনয়, পরিচালনা ও প্রযোজনায় দীর্ঘ ও অসাধারণ অবদানের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করবে আয়োজকরা। এ প্রসঙ্গে রসিকতার সুরে ৬৫ বছর বয়সী জর্জ ক্লুনি বলেছেন, ‘সম্ভবত এর মানে বুড়িয়ে গেছি! তবুও আনন্দের সঙ্গে এই সম্মান গ্রহণ করব।’ ক্যারিয়ারে ছয়টি ভিন্ন বিভাগে অস্কার মনোনীত বিরল ব্যক্তিদের একজন জর্জ ক্লুনি। ‘সিরিয়ানা’য় অভিনয়ের জন্য এবং ‘আর্গো’ সিনেমার প্রযোজক হিসেবে দুটি অস্কার জিতেছেন তিনি।




