Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

সুইসদের স্বপ্নযাত্রা থামাতে প্রস্তুত কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:০২
সুইসদের স্বপ্নযাত্রা থামাতে  প্রস্তুত কলম্বিয়া

গ্রাফিকস: আগামীর সময়

দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ এসেছিল। নকআউটের প্রথম বাধা পেরিয়ে শেষ ১৬-তে মুখোমুখি লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ও ইউরোপের সুইজারল্যান্ড। সুইসদের সামনে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর স্বপ্ন। সেই স্বপ্ন ভেঙে বিশ্বকাপ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয় হামেস রোদ্রিগেসের দলের।

একদিকে সুইজারল্যান্ডের সুশৃঙ্খল রক্ষণভাগ ও কৌশলী কাউন্টার অ্যাটাক; অন্যদিকে লাতিন আমেরিকার গতিময় আক্রমণ ও বল দখলে রাখার শক্তি। ম্যাচের মূল লড়াইটা হবে সুইসদের রক্ষণের সঙ্গে কলম্বিয়ার আক্রমণভাগের।

দুই দলই দুর্দান্ত ফর্মে থেকে নকআউটের এই পর্যায়ে পা রেখেছে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে কাতারের সঙ্গে ড্র করার পর থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। রাউন্ড অব ৩২-এ আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে সুইজারল্যান্ড।

অন্যদিকে, কলম্বিয়া গ্রুপ পর্বের শীর্ষস্থান ধরে রাখার পর রাউন্ড অব ৩২-এ ঘানার বিরুদ্ধে ১-০ গোলের কঠিন এক জয় তুলে নেয়। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। শেষ তিনটি ম্যাচে কোনো গোলই খায়নি কলম্বিয়া।

আন্তর্জাতিক ফুটবলে দুই দেশ মুখোমুখি হয়েছে সাতবার। এর মধ্যে কলম্বিয়া জিতেছে চারবার, সুইসদের জয় দুই ম্যাচে। সবশেষ দেখায় এ বছরের মার্চে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছিল কলম্বিয়ানরা। শুধু মাঠের লড়াই নয়, কানাডার ভ‌্যাংকুভারে উপস্থিত দর্শকদের চাপও সামলাতে হবে; এমন প্রত‌্যাশা নিয়ে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে সুইজারল‌্যান্ড।

সুইস ফুটবলার আরডন জাশারি মনে করছেন, চলতি বিশ্বকাপে এটাই তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে, ‘কানাডার বিরুদ্ধে খেলতে গিয়ে আমরা সবচেয়ে বেশি চাপ অনুভব করেছি। স্টেডিয়ামের প্রায় ৯০ শতাংশই ছিল কানাডার সমর্থক। তবে এবার পরিবেশ আরও ভিন্ন এবং জটিল হতে পারে। কলম্বিয়ানরা শুধু মাঠেই আবেগ দিয়ে খেলে না, গ্যালারিতেও তাদের সমর্থকদের আবেগ অসাধারণ। কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলতে গিয়ে আমরা এমন পরিবেশের সাক্ষী ছিলাম। তবে এবার নকআউট পর্ব হওয়ায় পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মাঠের মতো গ্যালারিতেও উত্তেজনা থাকবে।’

এদিকে কলম্বিয়া কোচ নেস্তোর লরেঞ্জোও সুইসদের হালকাভাবে নিতে নারাজ, ‘ঘানার বিপক্ষে আমরা অনেক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিলাম না, তবে আমাদের রক্ষণভাগ যেভাবে সামলেছে তা প্রশংসনীয়। সুইজারল্যান্ড খুবই সুশৃঙ্খল দল, শেষ ষোলোর লড়াইটা মোটেও সহজ হবে না।’ ৭ জুলাই রাত ২টায় মুখোমুখি কলম্বিয়া-সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত এই লড়াইয়ে শেষ হাসি হাসবে কে?

ইউরোপসুইজারল্যান্ডকলম্বিয়াচ্যাম্পিয়ননকআউটলাতিন আমেরিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি