হলিউডের জিনিয়াস ডিরেক্টর ক্রিস্টোফার নোলান সিনেমা বানাবেন আর সেখানে কোনো সিজিআই বা কম্পিউটারের কারসাজি থাকবে না এটা তো এখন ওপেন সিক্রেট! ‘ইনসেপশন’-এ আস্ত করিডোর ঘোরানো কিংবা ‘ওপেনহাইমার’-এ সত্যি সত্যি নিউক্লিয়ার বিস্ফোরণের আবহ তৈরি করার পর, এবার নোলান হাত দিয়েছেন পৃথিবীর অন্যতম প্রাচীন গ্রীক মহাকাব...