Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

মুম্বাইয়ের চায়ের স্বাদ নিলেন নোলান-টম-ডেমন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:১৮
মুম্বাইয়ের চায়ের স্বাদ নিলেন নোলান-টম-ডেমন

‘দ্য ওডিসি’র মুম্বাই প্রিমিয়ারের আগে ক্রিস্টোফার নোলান, টম হল্যান্ড ও ম্যাট ডেমনের চায়ের আড্ডা

হলিউডের মেগা-ব্লকবাস্টার সিনেমা ‘ওপেনহাইমার’ বা ‘ইনসেপশন’ খ্যাত কালজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান এবং মার্ভেলের ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ডের যদি কখনো দেখা মেলে ঢাকার কোনো টং দোকানে তবে কেমন হবে? ভাবছেন অবাস্তব গল্প? একদমই না! ঠিক এমনই এক অবিশ্বাস্য এবং চমৎকার কাণ্ড ঘটেছে, তবে সেটা ভারতের মুম্বাইতে।

বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান, হলিউড সুপারস্টার টম হল্যান্ড এবং ম্যাট ডেমন— এই তিন মহারথী রেড কার্পেটের জাঁকজমক একপাশে রেখে মুম্বাইয়ের এক সাধারণ ক্যাফেতে বসে পান করলেন দেশি চা আর ‘বান মাস্কা’! সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই চায়ের আড্ডার ছবি আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে বিশ্ব জুড়ে।

পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন সিনেমা ‘দ্য ওডিসি’-র অফিসিয়াল ভারতীয় প্রিমিয়ার উপলক্ষে মুম্বাইয়ে পা রেখেছেন এই তিন তারকা। ইউনিভার্সাল পিকচার্স ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই তিন হলিউড তারকার চায়ের কাপে চুমুক দেওয়ার ছবি পোস্ট করেছে।


আরও পড়ুন

‘দক্ষিণের কোকিল’ খ্যাত এস জানকী আর নেই

১২ জুলাই ২০২৬


ছবির ক্যাপশনে লেখা হয়েছে, মুম্বাই প্রিমিয়ারের আগে একটা কুইক টি-স্টপ। সামনে একটা বিশাল রাত অপেক্ষা করছে, কিন্তু চা আগে! ছবিতে দেখা যায়, স্যুট-বুট পরা হলিউডি কায়দা ভুলে টেবিল জুড়ে সাজানো দেশি চা, বান মাস্কা আর হরেক রকমের মিষ্টির প্লেট নিয়ে দারুণ আড্ডায় মেতেছেন তারা। আর পাশের টেবিলে বসা সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে দেখছেন এবং মোবাইলে ক্যামেরাবন্দি করছেন এই ঐতিহাসিক মুহূর্ত।

ছবিটি আপলোড হওয়া মাত্রই ইন্টারনেটে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। এক ভক্ত কমেন্ট করেছেন, ‘টম হল্যান্ডের চা খাওয়ার দৃশ্য দেখে আমার ‘স্পাইডার-ভার্স’ অ্যানিমেশন ছবির ভারতীয় স্পাইডারম্যান ‘পবিত্র প্রভাকর’-এর কথা মনে পড়ে গেল, যে তার মায়া আন্টির সঙ্গে বসে চা খাচ্ছিল।’

আরেকজন লিখেছেন, ‘দশকের সবচেয়ে বড় সিনেমা রিলিজ করার আগে ছেলেদের নরমাল আড্ডা!’ অনেকে আবার ব্রিটিশ বংশোদ্ভূত নোলানকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘ব্রিটিশরা ভারতে এসে চা খাচ্ছে, ইতিহাসের কী নির্মম পরিহাস!’


আরও পড়ুন

হলিউড ডেব্যুতে কেভিন স্পেসির প্রশংসায় দিশা পাটানি

১২ জুলাই ২০২৬


ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ সিনেমাটি নিয়ে বিশ্ব চলচ্চিত্রে এরই মধ্যে তুমুল হাইপ তৈরি হয়েছে। ছবিতে ম্যাট ডেমন ও টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, লুপিতা ইয়ংও, জেনডায়া এবং চার্লিজ থেরনের মতো একঝাঁক হেভিওয়েট তারকা।

আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই মেগা প্রজেক্ট। তবে সিনেমা হলের মহাকাব্যিক লড়াইয়ের আগে মুম্বাইয়ের চায়ের কাপে নোলান-হল্যান্ডের এই তুফান সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

টম হল্যান্ডক্রিস্টোফার নোলানদ্য ওডিসিম্যাট ডেমন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি