Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

হলিউড ডেব্যুতে কেভিন স্পেসির প্রশংসায় দিশা পাটানি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:২১
হলিউড ডেব্যুতে কেভিন স্পেসির প্রশংসায় দিশা পাটানি

দিশা পাটানি

বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী দিশা পাটানি। বলিউড মাতিয়ে এবার তিনি পাড়ি জমাচ্ছেন হলিউডে। আর প্রথম ছবিতেই তিনি কাজ করছেন হলিউডের প্রভাবশালী ও অস্কারজয়ী তারকা কেভিন স্পেসির সঙ্গে।

স্পেসির দীর্ঘ দুই দশক পর পরিচালনায় ফেরার প্রজেক্ট ‘হলিগার্ডস সাগা — দ্য পোর্টাল অব ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক ঘটছে ৩৪ বছর বয়সী এই বলিউড সুন্দরীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পেসির সাথে কাজের অভিজ্ঞতা ও হলিউডে জায়গা করে নেওয়ার কঠিন সমীকরণ নিয়ে খোলামেলা কথা বলেছেন দিশা।

কেভিন স্পেসির পরিচালনায় কাজ করার অভিজ্ঞতাকে সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ কিছু বলে উল্লেখ করেছেন দিশা পাটানি। ভ্যারাইটি ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তিনি (কেভিন স্পেসি) সত্যিই অসাধারণ। নিজে একজন উঁচু মানের অভিনেতা হওয়ায় তিনি অন্য অভিনেতাদের মনস্তত্ত্ব খুব ভালো বোঝেন। তিনি বিশ্বের অন্যতম সেরা অভিনেতাদের একজন। কাজ করার সময় তিনি অভিনেতাদের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রচুর স্বাধীনতা বা স্পেস দেন।’

দিশা জানান, শুটিংয়ের প্রতিদিন সকালে স্পেসি পুরো কাস্টদের নিয়ে বসতেন এবং দৃশ্যের গভীরে নিয়ে যেতেন। স্ক্রিপ্টের মুখস্থ ডায়ালগের বাইরে গিয়ে অভিনেতাদের নিজস্ব বাস্তব অভিজ্ঞতা থেকে আবেগ খুঁড়ে বের করার তাগিদ দিতেন।

‘একটি নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন? আপনি কি কাঁদবেন? নাকি অন্য কিছু অনুভব করবেন?—এমন সব প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি আমাদের চরিত্রটি নিজের মতো করে ফুটিয়ে তুলতে সাহায্য করতেন। এর আগে কোনো নির্মাতার সাথে আমার এমন অভিজ্ঞতা হয়নি। এটি নিজের চরিত্রকে বোঝার এবং দায়িত্ব নিয়ে তা পর্দায় ফুটিয়ে তোলার দারুণ একটি প্রক্রিয়া,’ যোগ করেন দিশা।

অনেকেই ভাবেন ভালো অভিনয় জানলেই হয়তো হলিউডে ব্রেক পাওয়া সহজ। তবে দিশা এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এর ভেতরের টেকনিক্যাল বিষয়গুলো সামনে এনেছেন। তার মতে, আন্তর্জাতিক সিনেমা ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়াটা কেবল প্রতিভার ওপর নির্ভর করে না; বরং সঠিক রিপ্রেজেন্টেশন, নিয়মিত অডিশন টেমপ্লেট, অ্যাক্সেসিবিলিটি এবং ভিসা লজিস্টিকসের মতো জটিল প্রক্রিয়ার ওপর নির্ভর করে। অনেক সময় ভাগ্য বা নিয়তিও এখানে বড় ভূমিকা রাখে।

আরও পড়ুন

কেন ‘টোটাল ইক্লিপস অফ দ্য হার্ট’ ইতিহাসের সবচেয়ে নাটকীয় পপ গান

১০ জুলাই ২০২৬


হলিউডে ক্যারিয়ার গড়ার টিপস দিয়ে দিশা বলেছেন, ‘দিনশেষে ওটা একটা অন্য দেশ। ঘরে বসে থেকে আপনি ওখানকার চরিত্র বাগিয়ে নিতে পারবেন না। আপনাকে সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। এদেশ থেকে হয়তো অডিশন দেওয়া সম্ভব, তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি সেখানে গিয়ে কিছুদিন থাকেন, যোগাযোগ তৈরি করেন এবং নিজের কাজটি নিয়ে নিয়মিত খাটেন।’

সুপারন্যাচারাল অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটির প্রিমিয়ার ইতোমধ্যে এ বছরের শুরুতে বার্লিনে অনুষ্ঠিত হয়েছে। ছবিটিতে দিশা পাটানি ও কেভিন স্পেসি ছাড়াও হলিউডের বেশ কয়েকজন নামকরা তারকা স্ক্রিন শেয়ার করেছেন।

দিশাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মাল্টিস্টারার কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ। হলিউডের এই বিগ-বাজেট প্রজেক্টের পাশাপাশি বলিউডেও তার ব্যস্ততা কম নয়। খুব শিগগিরই তাকে ইমরান হাশমির বিপরীতে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপান ২’ সিনেমায় দেখা যাবে।

আপাতত দিশার ভক্তরা মুখিয়ে আছেন আন্তর্জাতিক পর্দায় এই সুন্দরীর ‘পোর্টাল অব ফোর্স’ অ্যাকশন দেখার জন্য!

হলিউডবলিউডদিশা পাটানিকেভিন স্পেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি