মুম্বাইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতকারীদের পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনায় পুরো বলিউডপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রবিবার এ চাঞ্চল্যকর হামলার পর যেমন রাজনৈতিক মহলে হুলস্থুল পড়ে গেছে, ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও এর গভীর প্রভাব পড়েছে। হামলার খবর পেয়েই টাইগারকে দেখতে তার মুম্বাইয়ের বাসভবনে ছুটে গেছেন তার সাবেক প্রেমিকা ও অভিনেত্রী দিশা পাটানি।রবিবার রাতে ফুটবল খেলে ফেরার সময় পুষ্প পার্কের কাছে বাইক আরোহী তিন দুষ্কৃতকারী টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে একাধারে গুল...