Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

শিগগিরই ‘আওয়ারাপান ৩’ নিয়ে আসার ঘোষণা ইমরান হাশমির

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:৪৪
শিগগিরই ‘আওয়ারাপান ৩’ নিয়ে আসার ঘোষণা ইমরান হাশমির

‘আওয়ারাপন ৩’ নিয়ে বড় ইঙ্গিত ইমরান হাশমির

কাল্ট ক্লাসিক সিনেমা ‘আওয়ারাপান’ ২০০৭ সালে মুক্তির পর এবার এর সিক্যুয়াল ‘আওয়ারাপান ২’ প্রেক্ষাগৃহে আসতেই বক্স অফিসে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে।

নতুন এই সিক্যুয়াল নিয়ে যখন দর্শক ও ভক্তদের মাঝে চরম আগ্রহ, ঠিক তখনই ভক্তদের এক সুখবর দিলেন সিনেমার নায়ক ইমরান হাশমি। খুব শিগগিরই ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি অর্থাৎ ‘আওয়ারাপান ৩’ নিয়ে আসার ইঙ্গিত দিলেন এই অভিনেতা।

শুক্রবার মুক্তির পরপরই সিনেমাটির জমজমাট রেসপন্স দেখতে মুম্বাইয়ের একটি সিনেমা হলে আচমকাই হাজির হন ইমরান হাশমি ও তার সহ-শিল্পী দিশা পাটানি। বিরতির সময় হলের ভেতর ঢুকে ভক্তদের চমকে দেন তারা।

হলভর্তি দর্শকদের উদ্দেশ্যে ইমরান হাশমি বলেছেন, ‘আওয়ারাপান এমন একটি সিনেমা, যা আমাদের চেয়ে আপনাদের কাছেই বেশি বিশেষ। সেই ভালোবাসার টানেই আমরা আবার ফিরে এসেছি। এবার আমরা আরও বেশি অ্যাকশন এবং ইমোশন দিয়ে গল্পটি বানানোর চেষ্টা করেছি। শুক্রবার থেকে সিনেমাটি আর আমাদের হাতে নেই, সম্পূর্ণ আপনাদের হাতে সঁপে দেওয়া হলো।’

দর্শকদের মাঝ থেকে এক ভক্ত যখন চিৎকার করে সিনেমাটিকে ‘সুপারহিট’ বলে ঘোষণা দেন, তখন হাসিমুখে ইমরান জবাব দেন, ‘আরে আসল খেলা তো এখনো বাকি! প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধ আরও অনেক বেশি ভালো।’

আরও পড়ুন

৯৭ বছর বয়সে চলে গেলেন হলিউড পরিচালক মার্ক রাইডেল

১৬ আগস্ট ২০২৬


কথা প্রসঙ্গে আরও বড় বোমা ফাটিয়ে ইমরান যোগ করেন, “আশা করি পুরো সিনেমাটি আপনাদের মন জয় করবে। আর যদি সব ঠিক থাকে, তবে আশা করছি খুব শিগগিরই আমরা ‘আওয়ারাপান ৩’ নিয়ে আসব!”

নিতিন কক্কর পরিচালিত এবং বিশেষ ফিল্মস প্রযোজিত ‘আওয়ারাপান ২’ সিনেমার গল্পে আগের শিভম পণ্ডিতকেই দেখা গেছে, যার চরিত্রে যথারীতি দুর্দান্ত অভিনয় করেছেন ইমরান হাশমি।

প্রথম পর্বের রক্তক্ষয়ী ঘটনার পর সব ছেড়ে শান্তিতে জীবনযাপন করছিলেন শিভম। তবে এক ইন্টারপোল অফিসার অপহৃত শিশুদের উদ্ধারের মিশনে তার সাহায্য চাইলে আবারও বিপজ্জনক এক লড়াইয়ে নামতে হয় তাকে।

শিশু পাচার, প্রতিশোধ ও প্রায়শ্চিত্তের ওপর ভিত্তি করে নির্মিত এই অ্যাকশন থ্রিলারে ‘জারা’ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি এবং লেডি ডন ‘নাফিসা’ চরিত্রে দেখা গেছে কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমিকে। সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক টানতে দারুণ সফল হচ্ছে।

ইমরান হাশমিআওয়ারাপান ২বলিউড সিনেমাদিশা পাটানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে