বিজ্ঞাপন আর পিআর প্রমোশনের এই যুগে যেকোনো সিনেমার গান মুক্তির আগে হাজারটা মিটিং হয়, শুভ মুহূর্ত দেখে সময় ঠিক করা হয়। কিন্তু তিনি যদি হন ভাইজান অর্থাৎ সালমান খান, তবে নিয়মের তোয়াক্কা কে করে? আজ বুধবার ভোর ৫টায়, যখন আধঘুমন্ত পুরো দেশ, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নিঃশব্দে নিজের নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ ড্রপ করে সবাইকে অবাক করে দিলেন সালমান খান। ইনস্টাগ্রামে ভোরেই গানটির টিজার পোস্ট করে সালমান ক্যাপশনে লেখেন, ‘ডিপারচার টাইম ৫:১২। ২ প্যাগ পেটে নিয়ে সেক্সি বিউটিকে সাথে করে উড়াল দিলাম। জানি না কোথায়...