Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ঐশ্বরিয়াকে ইমেজ ধ্বংস করার কথা বলেছিলেন পরিচালক, এরপর কী ঘটেছিল?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৪২
ঐশ্বরিয়াকে ইমেজ ধ্বংস করার কথা বলেছিলেন পরিচালক, এরপর কী ঘটেছিল?

‘তাল’ সিনেমায় ঐশ্বরিয়া

বলিউডের ইতিহাসের অন্যতম সেরা মিউজিক্যাল ড্রামা ‘তাল’। দেখতে দেখতে মুক্তির ২৭ বছর পার করে ফেলেছে সুভাষ ঘাই পরিচালিত এই কালজয়ী সিনেমাটি। ছবির রূপালি পর্দায় মানসী ও মানব চরিত্রে ঐশ্বরিয়া রাই ও অক্ষয় খান্নার রসায়ন আজও দর্শকের হৃদয়ে দোলা দেয়।

তবে জানেন কী এই সিনেমার মূল চরিত্রে ঐশ্বরিয়াকে কাস্ট করার আগে তাকে এক চরম শর্ত দিয়েছিলেন পরিচালক সুভাষ ঘাই?

সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘তাল’ সিনেমার ২৫ বছর পূর্তিতে কাস্টিংয়ের পেছনের সেই অজানা ও রোমাঞ্চকর গল্প খোলসা করেছেন প্রখ্যাত পরিচালক সুভাষ ঘাই।

বিশ্বসুন্দরী খেতাব জেতার পর বিশ্ব জুড়ে তখন ঐশ্বরিয়ার গ্ল্যামারাস রূপের জয়জয়কার। কিন্তু সুভাষ ঘাই তার সিনেমায় কোনো বিউটি কুইন চাচ্ছিলেন না; তিনি চেয়েছিলেন এক পাহাড়ি সরল মেয়ে মানসীকে, যার নাচ ও সারল্য দর্শকদের মন জয় করবে।

ঐশ্বরিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি মনে করে সুভাষ ঘাই বলেছেন, ‘আমি ঐশ্বরিয়াকে স্পষ্ট বলেছিলাম, মানসী চরিত্রটি ফুটিয়ে তুলতে হলে তোমার বিশ্বসুন্দরীর এই গ্ল্যামারাস ইমেজ আমাকে ভেঙে চুরমার করতে হবে! সিনেমার প্রথম এক ঘণ্টা তোমাকে কোনো মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। জবাবে ঐশ্বরিয়া কোনো দ্বিধা না করে বলেছিলেন, আপনি যা বলবেন আমি সেটাই করব!’

সিনেমায় মানসী চরিত্রের জন্য এমন একজনকে দরকার ছিল যিনি নাচে পারদর্শী। সুভাষ ঘাই জানান, তিনি তখন প্রখ্যাত নৃত্যপরিচালক প্রয়াত সরোজ খানের কাছে যান।

আরও পড়ুন

অন্তঃসত্ত্বা কিয়ারাকে বডিগার্ডের মতো আগলে রাখতেন যশ!

১৪ আগস্ট ২০২৬

সুভাষ ঘাই সরোজ খানকে জিজ্ঞেস করেছিলেন, ‘মাধুরী দীক্ষিত ছাড়া আর এমন কে আছে যে এই নাচ ও অভিনয় দুটোই সমান তালে করতে পারবে?’ তখন সরোজ খানই প্রথম ঐশ্বরিয়া রাইয়ের নাম প্রস্তাব করেন।

বড় কোনো সুপারস্টার ছাড়া শুধু নতুন দুই তরুণ মুখ ঐশ্বরিয়া রাই ও অক্ষয় খান্নাকে নিয়ে তৈরি হয় তাল। অক্ষয় খান্নাকে তার বাবা বিনোদ খান্না পরিচালকের কাছে নিয়ে এসেছিলেন। তাদেরকে নিয়ে এত বড় বাজেটের মিউজিক্যাল সিনেমা বানানো সেই সময়ে বড় একটি ঝুঁকি ছিল। তবে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সুভাষ ঘাই।

কথা প্রসঙ্গে পরিচালক জানান, খুব শিগগিরই আসতে চলেছে ‘তাল ২’-এর চিত্রনাট্য। আর এবারও তিনি কোনো বড় স্টার কাস্টের পেছনে না ছুটে গল্পের স্বার্থে নতুন ও যোগ্য শিল্পীদের নিয়েই কাজ করবেন।

ঐশ্বরিয়াবলিউড সিনেমাসুভাষ ঘাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে