Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন ‘মির্জাপুর’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৮
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন ‘মির্জাপুর’ অভিনেত্রী

রাসিকা দুগাল। ছবি: ইনস্টাগ্রাম

সিনেমার পর্দায় সাহসী বা অন্তরঙ্গ দৃশ্য মানেই দর্শকের চোখের পলক না ফেলা আকর্ষণ! কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা ঠিক কতটা চ্যালেঞ্জিং? কোনো দৃশ্য করতে গিয়ে শিল্পীরা কি অস্বস্তি বোধ করেন? কেউ যেন কোনোভাবে হেনস্তা বা অস্বস্তির শিকার না হন, তা নিশ্চিত করতে বলিউড এখন হাঁটছে এক নতুন পথে। আর তা হলো ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ বা অন্তরঙ্গ দৃশ্য সমন্বয়কারী ব্যবস্থা।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর ‘বীনা ত্রিপাঠী’ খ্যাত অভিনেত্রী রাসিকা দুগাল সম্প্রতি এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুটিং সেটের এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন।

সহজ ভাষায় বলতে গেলে, একটা সিনেমার নাচের দৃশ্যের জন্য যেমন নাচের মাস্টার বা কোরিওগ্রাফার থাকেন, আর মারামারির দৃশ্যের জন্য থাকেন ফাইট মাস্টার; ঠিক তেমনই অন্তরঙ্গ দৃশ্যগুলো কীভাবে শুট হবে তা নির্ধারণের জন্য এখন সেটে থাকেন একজন বিশেষ কোঅর্ডিনেটর বা সমন্বয়কারী।

রাসিকার মতে, শুটিং শুরু হওয়ার আগেই এই দৃশ্যগুলো নিয়ে অভিনেতাদের সঙ্গে আলাদা করে ওয়ার্কশপ করা হয়। কে কোন দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করছেন আর কোনটায় অস্বস্তি পাচ্ছেন— তা শুরুতেই জেনে নেওয়া হয়। কোনো অভিনেতার যদি কোনো নির্দিষ্ট শটে আপত্তি থাকে, তবে কোঅর্ডিনেটর পরিচালক ও শিল্পীর মধ্যে দাঁড়িয়ে সেটির বিকল্প পথ খুঁজে বের করেন। ফলে মূল দৃশ্যের আবেদন নষ্ট না করেই নিরাপদে কাজ শেষ করা সম্ভব হয়।

আরও পড়ুন

সালমান শাহর সিনেমার প্রভাব সরাসরি পড়ত ফ্যাশন শিল্পেও

০৬ সেপ্টেম্বর ২০২৬

পুরো ব্যাপারটি যে এখন কতটা পেশাদার, তা বোঝাতে গিয়ে রাসিকা বলেছেন, ‘আগে এসব দৃশ্যের সময় সেটে কে থাকবে, আর কে থাকবে না— তা নিয়ে হট্টগোল তৈরি হতো। কিন্তু এখন ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকার কারণে খুব সহজেই ক্লোজড সেটের ব্যবস্থা করা যায়।’ অর্থাৎ, দৃশ্যের প্রয়োজনে যাদের সেটে থাকা জরুরি শুধু তারাই থাকেন, বাকি সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ফলে অভিনেতারা খুব নিশ্চিন্তে নিজেদের সেরাটা দিতে পারেন।

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রাসিকা জানিয়েছেন, ‘আমরা যখন মির্জাপুর সিজন ওয়ান করছিলাম, তখন আমাদের ধারণাতেই ইন্টিমেসি কোঅর্ডিনেটর বলে কিছু ছিল না। আমার মনে হয় পশ্চিমে এই ব্যবস্থাটি অনেক দিন ধরেই ছিল, কিন্তু তখন পর্যন্ত এখানে আসেনি। তবে আমরা ভাগ্যবান ছিলাম যে একটি অত্যন্ত সংবেদনশীল ইউনিট ও পরিচালক পেয়েছিলাম, যারা সেসময় নিজেরাই একজন ইন্টিমেসি কোঅর্ডিনেটরের ভূমিকা পালন করেছিলেন। কোনো কিছু পছন্দ না হলে সরাসরি ‘না’ বলার স্বাধীনতাও পরিচালকরা দিয়েছিলেন।’

তবে এ অভিজ্ঞতার পর রাসিকা জোর দিয়ে বলছেন— সেটে ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকা এখন অত্যন্ত জরুরি।

ওটিটি মাতানোর পর এবার সিনেমাহলে ঝড় তুলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। এতে অন্যান্য চেনা মুখের সঙ্গে অভিনয়ে থাকছেন রাসিকা দুগালও।

বলিউড অভিনেত্রীমির্জাপুরবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    advertiseadvertise