Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

আদিত্য রায় কাপুরের বিপরীতে অভিনয় করছেন না ভাগ্যশ্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:০১
আদিত্য রায় কাপুরের বিপরীতে অভিনয় করছেন না ভাগ্যশ্রী

আদিত্য রায় কাপুর ও ভাগ্যশ্রী। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে পরিচালক মিলাপ জাভেরির আসন্ন মেগা প্রজেক্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম বি-টাউন। গুঞ্জন রটেছিল, বিগ বাজেটের এই রোমান্টিক-অ্যাকশন সিনেমায় আদিত্যের বিপরীতে মূল নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী ও হিন্দি সিনেমার উঠতি অভিনেত্রী ভাগ্যশ্রী বোরসেকে।

তবে সেই জল্পনা-কল্পনায় পানি ঢেলে দিল ছবিটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে টি-সিরিজের মুখপাত্র জানিয়েছেন, ভাগ্যশ্রী বোরসেকে এই ছবিতে চূড়ান্ত করার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আদিত্যের বিপরীতে প্রধান নায়িকার নাম প্রকাশ করা হবে।

‘মারজাওয়া’ খ্যাত পরিচালক মিলাপ জাভেরি আদিত্য রায় কাপুরের সঙ্গে তার এই নতুন প্রজেক্টটিকে একটি ‘তীব্র ও সহিংস প্রেমের গল্প’ হিসেবে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন

শাহরুখের কারণেই কি ভেঙেছিল ঐশ্বরিয়া-রানীর বন্ধুত্ব?

২১ আগস্ট ২০২৬

পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অ্যাকশন, ড্রামা আর রোমান্সের মিশেলই আমার শক্তি। মারজাওয়া ছবির সাফল্যের পর আমি বুঝেছি দর্শকরা অ্যাকশনের পাশাপাশি গভীর প্রেমের গল্প পছন্দ করেন। নতুন সিনেমাটিতেও রোমান্স, মারকাটারি অ্যাকশন এবং দমদার সব ডায়ালগ থাকবে।’

তবে সিনেমায় আদিত্য রায় কাপুরের লুক কিংবা অন্যান্য কলাকুশলীদের পরিচয় নিয়ে এখনই মুখ খুলতে নারাজ প্রযোজনা টিম। পুরো প্রজেক্টটি নিয়ে এখনো গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

এদিকে বলিউডের এই ছবিতে না থাকলেও দক্ষিণী সিনেমা পাড়ায় বেশ ব্যস্ত সময় পার করছেন ভাগ্যশ্রী বোরসে। খুব শিগগিরই তাকে তামিল মেগা প্রজেক্ট ‘সেয়ন’-এ জনপ্রিয় তারকা শিবকার্তিকেয়নের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে। সিনেমাটি প্রযোজনা করছেন কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক কমল হাসান।

আদিত্য রায় কাপুরদক্ষিণী তারকাবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার