Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

১৫ বছর পর ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, সিক্যুয়েল নিশ্চিত জোয়ার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৩৪
১৫ বছর পর ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, সিক্যুয়েল নিশ্চিত জোয়ার

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার অংশ

বলিউডের অন্যতম জনপ্রিয় ও কাল্ট-ক্লাসিক ফ্রেন্ডশিপ ড্রামা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সিনেমাটির মুক্তির পর কেটে গেল ১৫ বছর। কিন্তু দর্শকদের কাছে এই সিনেমার জনপ্রিয়তা আজও বিন্দুমাত্র কমেনি।

এবার জেডএনএমডি ভক্তদের জন্য এলো বহু প্রতীক্ষিত বিরাট এক সুখবর! পরিচালক জোয়া আখতার নিশ্চিত করেছেন যে সিনেমাটির সিক্যুয়েল আসছে। অর্জুন, কবির ও ইমরানের সেই অবিস্মরণীয় বন্ধুত্ব ও রোড ট্রিপের গল্প এবার নতুন মোড়ে রূপালি পর্দায় ফিরতে চলেছে।

সম্প্রতি অনুষ্ঠিত ‘মনসুন ফিল্ম ফেস্টিভ্যাল’-এ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’-এর মুখোমুখি হয়ে সিনেমাটির কাজ শুরু হওয়ার আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করেছেন জোয়া।

সাক্ষাৎকারে জোয়া আখতার জানান, “হ্যাঁ, আমরা ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ করছি। তবে এই বয়সে এসে চরিত্রগুলোর সাথে মানানসই গল্প যদি তৈরি করা সম্ভব হয়, তবেই এটি চূড়ান্ত রূপ পাবে। আমরা এমন একটা চিত্রনাট্য খুঁজছি যা এই তিন বন্ধুর বর্তমান জীবনের সাথে একদম পারফেক্টলি মিশে যাবে। সব ঠিক থাকলে দারুণ কিছু হতে চলেছে!”

আরও পড়ুন

পুত্রসন্তানের বাবা হলেন অনুপম রায়

১৮ আগস্ট ২০২৬

গত ২০২৫ সালে আবুধাবির ইয়াস আইল্যান্ডের একটি বিজ্ঞাপনের জন্য দীর্ঘদিন পর ফের এক হয়েছিলেন হৃতিক রোশন, ফারহান আখতার ও অভয় দেওল। সেই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়।

জোয়া হেসে স্বীকার করেন যে, তিন বন্ধুকে একসঙ্গে দেখে ভক্তরা এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে সেই বিজ্ঞাপনটিকেই অনেকে সিনেমার অফিশিয়াল ট্রেলার ভেবে ভুল করেছিলেন!

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ তিন বন্ধু— অর্জুন, কবির ও ইমরানের স্পেন ভ্রমণের গল্প নিয়ে নির্মিত হয়েছিল। বন্ধুত্ব, প্রেম, জীবনের গভীর দর্শন আর স্পেনের চোখধাঁধানো লোকেশনের কারণে সিনেমাটি তরুণ প্রজন্মের কাছে এক আবেগের নাম হয়ে দাঁড়ায়। মূল তিন তারকা ছাড়াও এতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ, কালকি কোয়েচলিন ও নাসিরুদ্দিন শাহ।

দীর্ঘ ১৫ বছর ধরে ঝুলিয়ে রাখা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জোয়া আখতারের এই আনুষ্ঠানিক ঘোষণায় উল্লাসে মেতেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিনেমাটির কোটি কোটি ভক্ত!

জিন্দেগি না মিলেগি দোবারাবলিউড সিনেমাজোয়া আখতারসিক্যুয়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!