Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নতুন সিনেমায় কেন কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করেননি ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:২১
নতুন সিনেমায় কেন কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করেননি ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি

ইমরান হাশমি। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ইমরান হাশমির নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে তার পুরনো সেই ‘সিরিয়াল কিসার’ ইমেজ। ক্যারিয়ারের একটা লম্বা সময় রোমান্টিক আর চুম্বন দৃশ্য দিয়েই তরুণদের মনে রাজত্ব করেছেন তিনি।

তবে দীর্ঘদিন পর ‘আওয়ারাপান ২’-তে দেখা মিলল তার একদম বিপরীত রূপ। কোনো ধরনের চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্য ছাড়াই বক্স অফিসে এখন তুফান তুলছে সিনেমাটি!

দিশা পাটানি ও ইমরান হাশমি অভিনীত এবং নিতিন কক্কর পরিচালিত এই সিক্যুয়েলটি প্রথম সপ্তাহেই ভারতে ১০০ কোটি রুপির আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এমনকি প্রথম দিনেই ২২ কোটি রুপির ব্যবসা করে ইমরানের একক নায়ক হিসেবে ক্যারিয়ারের সেরা ওপেনিংয়ের রেকর্ডও গড়েছে সিনেমাটি।

ছবিটি যখন সাফল্যের চূড়ায়, তখন ভক্তদের মনে একটাই প্রশ্ন— ইমরান হাশমির সিনেমা, অথচ কোনো চুম্বন দৃশ্য রাখা হলো না কেন?

এই কৌতূহল মেটাতে এনডিটিভি মুখোমুখি হয়েছিলেন ‘আওয়ারাপান ২’-এর চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকীর। তিনি জানান, এটি কোনো ভুল নয় বরং একটি সচেতন সিদ্ধান্ত ছিল।

বিলাল বলেছেন, ‘আমরা ইচ্ছা করেই ছবিতে কোনো চুম্বন দৃশ্য রাখিনি। কারণ ২০০৭ সালের প্রথম আওয়ারাপানেও কিন্তু কোনো চুম্বন দৃশ্য ছিল না। যারা ছবিটি দেখেছেন তারা বুঝতে পারবেন, প্রধান চরিত্র শিভমের ওপর জোর করে কোনো বোল্ড দৃশ্য চাপিয়ে দিলে তা মানানসই হতো না এবং দেখতে খুবই কৃত্রিম লাগত।’


আরও পড়ুন

আয়রন ম্যান নাকি ডক্টর ডুম, কোন চরিত্র বেশি পছন্দ রবার্ট ডাউনি জুনিয়রের?

২০ আগস্ট ২০২৬

চরিত্রের গভীরতা ব্যাখ্যা করতে গিয়ে লেখক আরও জানিয়েছেন, শিভম চরিত্রটি তার প্রয়াত প্রেমিকাকে হৃদয়ের এমন এক উচ্চতায় স্থান দিয়েছে, যেখান থেকে তার পক্ষে আর নতুন কোনো রোমান্সে জড়ানো সম্ভব নয়। তার মৃত প্রেমিকা এখন শুধু ভালোবাসা নয়, তার জীবনের শক্তি ও পথপ্রদর্শক। তাই এই ছবিতে তার অগ্রাধিকার রোমান্স ছিল না, তাকে একটি বড় লড়াই লড়তে হয়েছিল।


ইমরান হাশমির ভক্তদের বাঁধভাঙা প্রত্যাশার কথা মাথায় রেখে রসিকতার সুরে বিলাল সিদ্দিকী যোগ করেন, ‘দর্শকরা ইমরানের কাছে কী চান তা আমরা জানি। এবার না হয় বাদ থাক, অন্যকোনো সিনেমায় হয়তো আবারও সেই পুরনো রূপে দেখা মিলবে তার!’


বোল্ড ইমেজ ছেড়ে শুধু গল্পের শক্তিতে যে ১০০ কোটির ক্লাবে রাজত্ব করা যায়, ‘আওয়ারাপান ২’-এর অভূতপূর্ব সাফল্যেই যেন তা প্রমাণ করে দিলেন ইমরান হাশমি!

ইমরান হাশমিআওয়ারাপান ২বলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?