Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

আয়রন ম্যান নাকি ডক্টর ডুম, কোন চরিত্র বেশি পছন্দ রবার্ট ডাউনি জুনিয়রের?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৩৮
আয়রন ম্যান নাকি ডক্টর ডুম, কোন চরিত্র বেশি পছন্দ রবার্ট ডাউনি জুনিয়রের?

‘ডক্টর ডুম’ হিসেবে পর্দায় ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ইতিহাসের সবচেয়ে আইকনিক ও জনপ্রিয় চরিত্র ‘আয়রন ম্যান’। এক দশকেরও বেশি সময় ধরে এমসিইউ-এর প্রধান মুখ ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। টনি স্টার্ক বা ‘আয়রন ম্যান’ হিসেবে বিশ্ব জুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি মার্ভেল ফ্র্যাঞ্চাইজির শক্তিশালী ভিত গড়ে তুলেছিলেন তিনি।

২০০৮ সালে যে সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল তার হাত ধরে, দীর্ঘ এক দশক পর ২০১৯ সালে এসে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ এক আবেগঘন আত্মত্যাগের মাধ্যমে পর্দার সেই মহাকাব্যিক চরিত্রের সমাপ্তি ঘটে। এন্ডগেমে টনি স্টার্কের সেই দৃশ্য দেখে চোখে পানি আসেনি এমন মার্ভেল ভক্ত খুঁজে পাওয়া ভার।

তবে সেই জনপ্রিয়তার চরম শিখরে থাকা রবার্ট ডাউনি জুনিয়র এবার আয়রন ম্যানের চেয়েও তার নতুন খলনায়কের চরিত্র ‘ডক্টর ডুম’-কে বেশি উপভোগ করছেন বলে জানিয়েছেন!

আসন্ন বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ভিলেন ‘ডক্টর ডুম’ হিসেবে পর্দায় ফিরছেন এই হলিউড সুপারস্টার।

সম্প্রতি ‘ডি২৩: দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্ট’-এ ‘গুড মর্নিং আমেরিকা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডাউনিকে প্রশ্ন করা হয়— আয়রন ম্যান নাকি ডক্টর ডুম, কোনটি তার কাছে বেশি পছন্দের?


আরও পড়ুন

কলম্বিয়ার ভূমিকম্পে দুর্গতদের পাশে শাকিরা

২০ আগস্ট ২০২৬



হাসিমুখে জবাব দিয়ে ডাউনি বলেছেন, ‘আমি আপাতত ‘ডুম’-কেই বেছে নেব। কারণ এতদিন হিরোর রোল করতে গিয়ে কী মিস করেছি, তা এখন বুঝতে পারছি। এতদিন আমি ছিলাম সেই লোক যাকে ঘিরে সবাই ইতিবাচক নায়ক হিসেবে ঘুরে বেড়াত। আর এখন আমি মাস্ক এবং হুডির পেছনে থাকা এক ভিলেন! ক্যামেরার ওপাশে থাকা নায়কদের দেখে মনে হয় তারা যেন আমার ওপর রেগে আছে! তবে এই নতুন রুপের অভিজ্ঞতা সত্যিই খুব রোমাঞ্চকর, অপ্রত্যাশিত ও সুন্দর।’

অনুষ্ঠানে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র একটি বিশেষ এক্সক্লুসিভ ফুটেজ উন্মোচন করেছে মার্ভেল স্টুডিওস। সেখানে ‘ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত পেড্রো প্যাসকেলের চরিত্র ‘রিড রিচার্ডস’-এর সঙ্গে ডক্টর ডুমের মুখোমুখি এক স্নায়ুযুদ্ধের দৃশ্য দেখা গেছে। এতে রিড রিচার্ডসের প্রশ্নের জবাবে ডুম অভিযোগ করেন— সুপারহিরোরা নাকি অন্যদের কাছ থেকে চুরি করা জীবন উপভোগ করছে!

মার্ভেলের এই সিনেমায় যেন তারকাদের মহাসমাবেশ ঘটতে চলেছে। রবার্ট ডাউনি জুনিয়র ও পেড্রো প্যাসকেল ছাড়াও এতে দেখা মিলবে ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, পল রাড, অ্যান্থনি ম্যাকি, ফ্লোরেন্স পিউ, ভেনেসা কার্বি, চ্যানিং টাটাম, টম হিডেলস্টন এবং প্যাট্রিক স্টুয়ার্টের মতো একঝাঁক মহাতারকার।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ডিসেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে মার্ভেলের এই মেগা প্রজেক্ট ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

রবার্ট ডাউনি জুনিয়রডক্টর ডুমমার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?