Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

কলম্বিয়ার ভূমিকম্পে দুর্গতদের পাশে শাকিরা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:০৪
কলম্বিয়ার ভূমিকম্পে দুর্গতদের পাশে শাকিরা

ভূমিকম্পে দুর্গতদের পাশে শাকিরা

সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পে চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশটি। তবে এই কঠিন দুর্যোগের মুহূর্তে নিজ দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পপ কুইন ও গ্র্যামি জয়ী তারকা শাকিরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চোকো প্রদেশের কিবডো শহরের দুর্গত এলাকা ও বিধ্বস্ত বিদ্যালয়গুলো সরাসরি পরিদর্শনে যান তিনি।

১০ আগস্টের ভয়াবহ সেই কম্পনে বিধ্বস্ত বিদ্যালয়গুলোর সামনে দাঁড়িয়ে শাকিরা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আজ কলম্বিয়া ব্যথিত হতে পারে, তবে কলম্বিয়া একদম ভেঙে পড়েনি! গত কয়েক দিনে আমি দেখেছি কীভাবে দেশের মানুষ একে অপরের পাশে এসে দাঁড়াচ্ছে, বিশেষ করে আমাদের কোমলমতি শিশুদের জন্য।’

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা খাত। শিশুদের দ্রুত ক্লাসে ফিরিয়ে আনতে শাকিরা ও তার দাতব্য সংস্থা ‘পাইস ডেসকালজোস’ বিশাল এক ত্রাণ ও পুনর্নির্মাণ পরিকল্পনা ঘোষণা করেছে।

এই উদ্যোগে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ ও ‘লাইভ নেশন’ যৌথভাবে ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিচ্ছে, যা ব্যয় হবে শিশুদের শিক্ষা উপকরণ জোগানো ও ধ্বংসপ্রাপ্ত স্কুল সংস্কারে। পাশাপাশি, ‘হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন’-এর আর্থিক সহায়তায় চোকো অঞ্চলে আরও ১০টি সম্পূর্ণ নতুন স্কুল ভবন নির্মাণ করা হবে।

আরও পড়ুন

রণবীর-আলিয়ার সঙ্গে বড় পর্দায় আসছেন দীপিকা?

২০ আগস্ট ২০২৬

শাকিরার নিজের ফাউন্ডেশনের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র ‘টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব কিবডো’ পুনর্নির্মাণে নিজের ব্যক্তিগত অর্থ তহবিল থেকে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই গায়িকা।

কলম্বিয়ার দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান ডেভিড তামায়ো জানান, গত ১০ আগস্টের ৭.৪ মাত্রার এই ভয়াবহ ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭৩ জনে। এছাড়া ৩,৮২৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং ৩৭৭ জন এখনও নিখোঁজ।

ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১২,৫৮৪টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭৫ হাজার বাড়িঘর। এছাড়া ২,১৯৮টি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান, ২১৬টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৮২৫টি কমিউনিটি সেন্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন জাতীয় সংকটের সময়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা ও বিশ্ববাসীর পাশাপাশি শাকিরার মতো বৈশ্বিক তারকার এই মানবিক উদ্যোগ দেশটিতে নতুন আশার আলো সঞ্চার করেছে।

শাকিরাভুমিকম্পকলম্বিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?