Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রণবীর-আলিয়ার সঙ্গে বড় পর্দায় আসছেন দীপিকা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫৭
রণবীর-আলিয়ার সঙ্গে বড় পর্দায় আসছেন দীপিকা?

রণবীর কাপুর, আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

আলিয়া ভাট, রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। অভিনয় দক্ষতা, শক্তিশালী ব্যক্তিত্ব এবং দুর্দান্ত বক্স অফিস সাফল্যের কারণে তারা তিনজনেই ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

রণবীর ও দীপিকার পর্দায় রসায়ন যেমন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’-তে দর্শকের মন জয় করেছে, তেমনি রণবীর-আলিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’ বিশ্ব জুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

২০২২ সালে মুক্তি পেয়ে বিশ্ব জুড়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল অয়ন মুখার্জি পরিচালিত ফ্যান্টাসি-অ্যাকশন মেগা প্রজেক্ট ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। এরপর থেকেই অয়নের বিখ্যাত ‘অ্যাস্ট্রাভার্স’-এর পরবর্তী কিস্তির জন্য মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। এবার সেই বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে এলো দারুণ এক খবর!

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার খবর অনুযায়ী, নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এর কাজ শেষ করেই ২০২৭ সালের জানুয়ারি নাগাদ ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন রণবীর কাপুর।

সিক্যুয়েলে রণবীর কাপুরের চরিত্র নিয়ে থাকছে বিশাল এক চমক। সিনেমাটিতে শুধু ‘শিবা’ নয়, বরং দেব চরিত্রেও দেখা যাবে রণবীরকে! অর্থাৎ পুরো সিনেমায় এক বিশাল চ্যালেঞ্জ নিয়ে দ্বৈত চরিত্রে পর্দায় ঝড় তুলবেন এই বলিউড তারকা।

আরও পড়ুন

জিজি ব্যান্ডের ড্রামার ফ্র্যাংক বিয়ার্ড আর নেই

১৯ আগস্ট ২০২৬

তবে সবচেয়ে বড় খবর হলো, ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় পর্বে যোগ দিতে যাচ্ছেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। ‘ব্রহ্মাস্ত্র ২’-এর অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ‘অমৃতা’ চরিত্রটির জন্য দীপিকাকেই প্রথম পছন্দ পরিচালক অয়ন মুখার্জির।

প্রযোজনা টিমের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, অমৃতা চরিত্রটি অত্যন্ত গম্ভীর ও প্রভাব বিস্তারকারী। এটি ফুটিয়ে তুলতে দীপিকার মতো শক্তিশালী ও দক্ষ অভিনেত্রীর প্রয়োজন। এরই মধ্যে তার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সময়সূচি চূড়ান্ত হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

২০২২ সালে মুক্তি পাওয়া প্রথম পার্টটি বিশ্ব জুড়ে প্রায় ৪০০ কোটি রুপির ব্যবসা করেছিল। সেসময় সিনেমাটিতে রণবীর-আলিয়ার পাশাপাশি অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় এবং শাহরুখ খানের বিশেষ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে।

পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র ১’-এর বিশাল সাফল্যকে ছাড়িয়ে যেতে ‘ব্রহ্মাস্ত্র ২’ ও ‘৩’ আরও বড় বাজেটে নির্মিত হবে এবং দুটি সিনেমার শুটিং একসঙ্গে হবে। সবমিলিয়ে রণবীর, আলিয়া ও দীপিকাকে এক ফ্রেমে দেখার উন্মাদনায় মুখিয়ে আছেন লাখ লাখ ভক্ত।

রণবীর কাপুরদীপিকা পাড়ুকোনআলিয়া ভাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে