আলিয়া ভাট, রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। অভিনয় দক্ষতা, শক্তিশালী ব্যক্তিত্ব এবং দুর্দান্ত বক্স অফিস সাফল্যের কারণে তারা তিনজনেই ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। রণবীর ও দীপিকার পর্দায় রসায়ন যেমন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’-তে দর্শকের মন জয় করেছে, তেমনি রণবীর-আলিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’ বিশ্ব জুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ২০২২ সালে মুক্তি পেয়ে বিশ্ব জুড়ে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল অয়ন মুখার্জি পরিচালিত ফ্যান্টাসি-অ্যাকশন মেগা প্রজেক্ট ‘ব্রহ্মাস্ত্...