Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বানসালির ছবিতে ‘ম্যাজিক’ দেখাবেন আলিয়া-রণবীর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪২
বানসালির ছবিতে ‘ম্যাজিক’ দেখাবেন আলিয়া-রণবীর

সংগৃহীত ছবি

বলিউডের মাস্টারমেকার পরিচালক সঞ্জয় লীলা বানসালি পর্দায় ফ্রেমবন্দী করা মানেই সেখানে থাকবে রাজকীয় আবহ আর চোখের শান্তি। তার আগামী বিগ-বাজেট ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে এমনিতেই সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে বাস্তব জীবনের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে দীর্ঘদিন পর আবারও রুপালী পর্দায় রোমান্স করতে দেখতে মুখিয়ে আছেন সবাই। এবার এই ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে এক দারুণ ও চমকপ্রদ তথ্য ফাঁস করলেন বলিউডের নামী কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী।
সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার সুপারহিট গান শারারাত এর জন্য সেরা কোরিওগ্রাফারের পুরস্কার জিতেছেন বিজয় গাঙ্গুলী। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় জানান, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়া ও রণবীরকে নিয়ে তিনি একটি বিশেষ দৃশ্যের কাজ শেষ করেছেন। তবে চমকপ্রদ তথ্য হলো এটি কোনো চেনা ছকের বলিউড গান নয়!
বিজয় গাঙ্গুলী উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘আমরা রণবীর আর আলিয়াকে নিয়ে যে কাজটা করেছি, তা কোনো রেগুলার গান নয়, বরং একটা বিশেষ পারফরম্যান্স পিস। পুরো দৃশ্যটা এককথায় ম্যাজিক্যাল হয়েছে! আইডিয়াটা পুরোপুরি সঞ্জয় স্যারের মাথা থেকে বের হয়েছিল। আর শুটিংয়ের সময় রণবীর নিজের স্টাইলে এর সাথে এমন কিছু ম্যাজিক যোগ করেছে, যা এক অন্য লেভেলে চলে গেছে। পর্দায় যখন আপনারা এটা দেখবেন, তখন নিজেরাই বুঝতে পারবেন আমি কী বলতে চাচ্ছি।’

আরও পড়ুন

চক্রান্ত বাংলা সিনেমার বিরুদ্ধে, নাকি আমার

০৫ জুন ২০২৬

বানসালির কাজের স্টাইল নিয়ে কোরিওগ্রাফার জানান, সঞ্জয় লীলা বানসালি ক্রিয়েটিভ কাজের জন্য শিল্পীদের সব ধরণের স্বাধীনতা দেন। পাঁচ দিনের কাজ হলে তিনি হেসে ছয় দিন সময় দেন, কিন্তু আউটপুট চান একদম নিখুঁত।
বলিউডে বিজয়ের চাহিদা এখন আকাশচুম্বী। বানসালির ছবি ছাড়াও তিনি বর্তমানে ভারতের অন্যতম শীর্ষ প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’ এর দুটি বিশাল প্রজেক্টের কোরিওগ্রাফি করছেন। এর একটি হলো আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত বলিউডের প্রথম নারীপ্রধান স্পাই ইউনিভার্স ছবি ‘আলফা’ এবং অন্যটি হলো আলী আব্বাস জাফরের পরিচালনায় নবাগত আহান পান্ডের ডেবিউ ছবি।
ওয়াইআরএফ-এর কর্ণধার আদিত্য চোপড়ার প্রশংসা করে বিজয় জানান, আদিত্য স্যার প্রতিটি কাজের খুঁটিনাটি খুব নিখুঁতভাবে দেখেন। নাচের একটা ছোট্ট মুভমেন্ট বা একটা শব্দের এক্সপ্রেশনও যদি তার মনে ধরে, তিনি সেটাকে এমনভাবে বদলে দেন যে পুরো দৃশ্যটাই সিনেমার প্রাণ হয়ে ওঠে।

পুরস্কারের ট্রফি হাতে একের পর এক মেগা প্রজেক্টের কাজ সামলানো বিজয় গাঙ্গুলী যে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর-আলিয়ার কেমিস্ট্রিকে এক নতুন রূপ দিতে চলেছেন, তা পরিচালকের ছক দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে!

রণবীর কাপুরআলিয়া ভাটলাভ অ্যান্ড ওয়ারসঞ্জয় লীলা বানসালিবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise