Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল আলিয়ার ‘আলফা’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৫:১৩
প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল আলিয়ার ‘আলফা’

সংগৃহীত ছবি

বলিউড বক্স অফিসে আজ শুক্রবার বড় ধামাকা নিয়ে হাজির হওয়ার কথা ছিল আলিয়া ভাট এবং শর্বরীর অ্যাকশন প্যাকড সিনেমা ‘আলফা’। যশরাজ ফিল্মসের বিখ্যাত স্পাই ইউনিভার্সের প্রথম নারী গোয়েন্দাভিত্তিক ছবি হওয়ায় এটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। কিন্তু সিনেমাটি মুক্তির পরপরই প্রথম রিভিউতে বড় ধাক্কা খেলেন আলিয়া ও পরিচালক শিব রাওয়াইল।

বলিউডের প্রভাবশালী চলচ্চিত্র সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তারণ আদর্শ ছবিটিকে স্পাই ইউনিভার্সের ‘সবচেয়ে দুর্বল সিনেমা’ এবং একটি ‘হাতছাড়া হওয়া সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ছবিতে আলিয়া ভাটকে একদমই মানায়নি!

তারণ আদর্শ তার প্রথম প্রতিক্রিয়ায় জানান, সম্প্রতি মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ ডুওলজির দেশপ্রেমের যে হাই-স্ট্যান্ডার্ড তৈরি হয়েছিল, ‘আলফা’ তা ছুঁতেই পারেনি।

তিনি সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “দর্শকরা যখন থিয়েটারে ‘আলফা’ দেখতে যাবেন, তখন ‘ধুরন্ধর’ সিনেমার স্মৃতি মাথা থেকে ঝেড়ে ফেলা অসম্ভব। ওয়াইআরএফ-এর চেনা ফর্মুলা অনুযায়ী ছবিতে গ্ল্যামার, চাকচিক্য আর চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্য রয়েছে ঠিকই; কিন্তু গল্পের প্রধান ভিত্তি হওয়া উচিত ছিল যে দেশপ্রেমের আবেগ, তা এখানে একদমই উধাও! এমনকি ভারত-পাকিস্তান অ্যাঙ্গেল থাকার পরেও সিনেমাটি দর্শকদের মনে কোনো আবেগ তৈরি করতে পারেনি।”

আরও পড়ুন

এবার বিচারক মোশাররফ করিম

০৩ জুলাই ২০২৬

ছবির মূল দুই নারী চরিত্রের অভিনয় নিয়েও বেশ নেতিবাচক কথা বলেছেন এই সমালোচক। রিলিজের আগে আলিয়া ভাটকে অ্যাকশন লুকে দেখার জন্য ভক্তরা উন্মুখ হয়ে থাকলেও, তারণ আদর্শের দাবি, এই কিলার স্পাই চরিত্রে আলিয়াকে বড্ড বেমানান লেগেছে। আলিয়া নিজের সর্বোচ্চ চেষ্টা করলেও চরিত্রটি ফুটিয়ে তুলতে পারেননি।

নবাগত অ্যাকশন কুইন শর্বরীকে ছবিতে জাস্ট ব্যাকগ্রাউন্ড ক্রু হিসেবে রেখে দেওয়া হয়েছে, তাকে খুব একটা দেখানোর সুযোগই দেওয়া হয়নি। তবে ভিলেনের চরিত্রে ববি দেওল এবং অনিল কাপুরের অভিনয় প্রশংসিত হয়েছে। এমনকি ‘কবীর’ চরিত্রে হৃতিক রোশনের যে বহুল প্রতীক্ষিত ক্যামিও ছিল, সেটিও ছবিতে জোর করে ঢুকানো হয়েছে বলে মনে হয়েছে।

সমালোচকদের মতে, পরিচালক শিব রাওয়াইল ভালো একটি আইডিয়া নিয়ে কাজ শুরু করলেও এর নির্মাণশৈলী অতিরিক্ত পশ্চিমা বা হলিউড ঘরানার করে ফেলেছেন। ফলে সাধারণ দর্শকরা এই গল্পের সাথে নিজেদের আবেগের সংযোগ মেলাতে পারছেন না।

‘এক থা টাইগার’, ‘ওয়ার’, বা ‘পাঠান’-এর মতো মেগা হিট ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ায় ‘আলফা’র অ্যাডভান্স টিকিট বুকিং বেশ ভালোই ছিল। কিন্তু প্রথম দিনের এই নেতিবাচক এবং মিশ্র রিভিউয়ের পর উইকেন্ডে বক্স অফিস কালেকশনে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

আলফাআলিয়া ভাটবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!