Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সিংহের সামনে দাঁড়িয়ে আলিয়াকে যেভাবে প্রপোজ করেছিলেন রণবীর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:০১
শেয়ার করুন:
সিংহের সামনে দাঁড়িয়ে আলিয়াকে যেভাবে প্রপোজ করেছিলেন রণবীর

মাসাইমারায় আলিয়াকে প্রপোজ করেন রণবীর

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের প্রপোজাল নিয়ে যখন নেটপাড়ায় জোর চর্চা চলছে, ঠিক তখনই নিজের প্রপোজালের রোমাঞ্চকর এক স্মৃতি উসকে দিলেন বলিউড তারকা রণবীর কাপুর।

সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারে এসে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে সঞ্চালক অমিতাভ বচ্চনের সামনে সেই জঙ্গল-অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই অভিনেতা।

চ্যানেল কর্তৃপক্ষের তরফে সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর এক বিশেষ প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ‘রামায়ণ’ সিনেমার পরিচালক নীতেশ তিওয়ারি, সহ-অভিনেতা রবি দুবে, সাই পল্লবী এবং প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছেন রণবীর।

শো চলাকালীন অমিতাভ বচ্চনের সঙ্গে আড্ডার ফাঁকে রণবীর জানান, আফ্রিকার বিখ্যাত মাসাইমারা জঙ্গলে কীভাবে আলিয়া ভাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর কী নতুন প্রেমে অর্জুন কাপুর?

৩০ অক্টোবর ২০২৬

রণবীর জানান, রোমাঞ্চকর এক পরিবেশে প্রপোজ করার সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল তার। তিনি বলেছেন, ‘আমি আমাদের গাইড তথা ড্রাইভারকে বলেছিলাম জঙ্গলের নিরাপদ কিন্তু নির্জন কোনো এক জায়গায় গাড়ি থামাতে। সঙ্গে একটা বিশেষ আংটি নিয়ে গিয়েছিলাম। প্ল্যান ছিল ড্রামাটিকভাবে হাঁটু গেড়ে বসে ওকে প্রপোজ করব, আর দূর থেকে সেই সুন্দর মুহূর্তের ছবি তোলা হবে। কারণ মেয়েরা তো এমন সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ও ইনস্টাগ্রামে শেয়ার করতে খুব ভালোবাসে।’

রণবীরের কথা শুনে অমিতাভ বচ্চনও হেসে উঠে মন্তব্য করেন, ‘হ্যাঁ, একদম ঠিক। প্রমাণের তো প্রয়োজন রয়েছেই।’

এরপরই আসল ঘটনার বিবরণ দেন রণবীর। তিনি হাসতে হাসতে বলেন, “গাড়ি থামার পর দেখি আমাদের থেকে ১০০ মিটারও কম দূরত্বে ৩টি বড় বড় সিংহ দাঁড়িয়ে আছে। একদিকে হিংস্র সব সিংহ, আর অন্যদিকে আমার নিজের সিংহী (আলিয়া) আমার ঠিক সামনে দাঁড়িয়ে। এমন হাড়হিম পরিস্থিতিতে আমি যেন একদম ইঁদুরের মতো হাঁটু গেড়ে বসে পড়ে কানের কাছে হালকা আওয়াজে বললাম, ‘বাবু, তুমি আমায় বিয়ে করবে?’”

ভয় ও রোমাঞ্চের সেই অভিজ্ঞতা স্মরণ করে অভিনেতা আরও বলেন, ‘পরিস্থিতি যাই হোক, এটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ও সুন্দর মুহূর্ত, যা আমি আজীবন হৃদয়ে ধরে রাখব।’

আরও পড়ুন

আবুবকর কি জারিয়াবকে ভালোবাসতেন, জানালেন শেহেরিয়ার মুনাওয়ার

২৯ অক্টোবর ২০২৬

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটে প্রথম কাছাকাছি আসেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সেখান থেকেই প্রেম এবং পরবর্তীতে ২০২২ সালের এপ্রিলে ঘটা করে মুম্বাইতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ওই বছরই নভেম্বরে তাদের কোল আলো করে আসে কন্যাসন্তান রাহা।

নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত মেগা বাজেটের ‘রামায়ণ’ সিনেমায় প্রধান চরিত্র ‘শ্রীরাম’-এর ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে এই বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক চলচ্চিত্রটি। অন্যদিকে আলিয়া ভাটকে দর্শকেরা সর্বশেষ দেখেছেন অ্যাকশনধর্মী সিনেমা ‘আলফা’-তে।

রণবীর কাপুরআলিয়া ভাটবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত