Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ আলিয়া ভাটের ‘আলফা’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৪:১৬
বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ আলিয়া ভাটের ‘আলফা’

সংগৃহীত ছবি

বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’। সালমান খানের ‘টাইগার’ কিংবা শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলা এই ইউনিভার্সে এবারই প্রথম যুক্ত হয়েছিল নারীপ্রধান কোনো সিনেমা।

আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত সেই বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘আলফা’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে মুক্তির প্রথম তিন দিন শেষে বক্স অফিসের যে চিত্র সামনে এসেছে, তা ছবিটির নির্মাতাদের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়।

ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর তুলনায় প্রথম উইকেন্ডে সবচেয়ে কম আয়ের রেকর্ড গড়েছে ‘আলফা’।

ছবিটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। নেটিজেনদের একটি বড় অংশ ছবির দুর্বল গল্প ও চিত্রনাট্যের সমালোচনা করলেও, আলিয়া ও শর্বরীর অ্যাকশন এবং দুই নারীর কাঁধে ভর করে স্পাই ইউনিভার্সের এই নতুন যাত্রার প্রশংসাও করছেন অনেকে।

বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর হিসাব অনুযায়ী, প্রথম তিন দিনে ভারতের বাজারে ‘আলফা’র মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৪ কোটি রুপি এবং গ্রস ৪০.৮০ কোটি রুপি।

শনি ও রবিবার ছবিটির আয় কিছুটা বাড়লেও তা স্পাই ইউনিভার্সের মানদণ্ডে বেশ কম। ভারতের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৮ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম উইকেন্ডে ‘আলফা’র মোট গ্রস সংগ্রহ ৫৮.৮০ কোটি রুপি।

যশরাজ ফিল্মসের আগের স্পাই সিনেমাগুলোর প্রথম উইকেন্ডের আয়ের দিকে তাকালে বোঝা যায় ‘আলফা’ কতটা পিছিয়ে রয়েছে। মুক্তির প্রথম উইকেন্ডে আলফা ভারতের বাজারে মাত্র ৩৪ কোটি রুপি আয় করেছে, যা এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে কম।

এই তালিকার শীর্ষে থাকা শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম উইকেন্ডেই আয় করেছিল রেকর্ড ২৮০.৭৫ কোটি রুপি। এরপর যথাক্রমে হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ১৭৫.৭৫ কোটি, ‘ওয়ার’ ১৬৬.২৫ কোটি, এবং সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ১১৪.৯৩ কোটি রুপি আয় করে শক্ত অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

আবারও একসঙ্গে পর্দায় আলী ফজল ও রিচা চাড্ডা

০৬ জুলাই ২০২৬


এমনকি এই ইউনিভার্সের প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ যেখানে ১০০.৫৭ কোটি রুপি দিয়ে খাতা খুলেছিল এবং তুলনামূলক কম চলা ‘টাইগার ৩’ আয় করেছিল ৪৪.৫০ কোটি রুপি, সেই তুলনায় ‘আলফা’র সংগ্রহ অনেকটাই হতাশাজনক। সব মিলিয়ে, আগের ছয়টি ব্লকবাস্টার সিনেমার তুলনায় প্রথম উইকেন্ডের আয়ের দিক থেকে ‘আলফা’ বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে।

‘দ্য রেলওয়ে মেন’ ওয়েব সিরিজ খ্যাত পরিচালক শিব রাওয়াইল পরিচালিত এই সিনেমাটি আদতে গত বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নিখুঁত ও উন্নত মানের ভিএফএক্সের কাজের জন্য যশরাজ ফিল্মস ছবিটির মুক্তি পিছিয়ে চলতি বছরের ১৭ এপ্রিল নির্ধারণ করে। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে ছবিটির হাইপ বা উন্মাদনা আগের ছবিগুলোর মতো তৈরি করা যায়নি।

আলিয়া ভাট ও শর্বরী ছাড়াও এই বিগ বাজেটের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর এবং ববি দেওল। এখন দেখার বিষয়, উইকডে বা সপ্তাহের কর্মদিবসগুলোতে ছবিটি নিজের অবস্থান ধরে রেখে লোকসান কাটিয়ে উঠতে পারে কি না।

আলিয়া ভাটশর্বরী ওয়াঘআলফাবলিউড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise