Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

আবারও একসঙ্গে পর্দায় আলী ফজল ও রিচা চাড্ডা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৩:২৩
আবারও একসঙ্গে পর্দায় আলী ফজল ও রিচা চাড্ডা

আলী ফজল ও রিচা চাড্ডা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলী ফজল এবং রিচা চাড্ডা। তারা আবারও রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন। শোনা যাচ্ছে ভারতের রাজধানী দিল্লির পটভূমিতে তৈরি একটি নাম ঠিক না হওয়া ‘সিচুয়েশনাল কমেডি’ সিনেমায় জুটি বাঁধবেন তারা। সিনেমাটি পরিচালনা করবেন শশী বর্মা।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমাটিতে এই তারকা জুটির পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন গুণী অভিনেতা কুমুদ মিশ্র। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিল মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আলী ফজল এবং রিচা চাড্ডার অন-স্ক্রিন রসায়ন দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়, যার প্রমাণ মিলেছে তাদের ব্লকবাস্টার ‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজিতে। ২০১৩ সালে এই সিরিজের প্রথম সিনেমা মুক্তির পর ২০১৭ এবং ২০২৩ সালেও এর সিক্যুয়েলগুলো বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।

তবে তাদের নতুন এই কমেডি সিনেমার গল্প বা প্লট কেমন হবে, তা এখনই প্রকাশ করতে চাচ্ছেন না নির্মাতারা; সবকিছু বেশ গোপনেই রাখা হয়েছে।

আরও পড়ুন

অভিনেতা জাহের আলভীর জামিন মেলেনি

০৬ জুলাই ২০২৬

আলী ফজলকে সম্প্রতি দেখা গেছে ‘রাখ’ নামের একটি ড্রামা সিরিজে। এর পর বড় পর্দায় তার বহুল প্রতীক্ষিত প্রজেক্ট ‘মির্জাপুর: দ্য মুভি’ নিয়ে হাজির হবেন তিনি।

অন্যদিকে, রিচা চাড্ডাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে সঞ্জয় লীলা বানসালির সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘হীরামণ্ডি’-তে ‘লাজো’ চরিত্রে। যেখানে মনীষা কৈরালা, শারমিন সেগাল এবং সানজিদা শেখের মতো তারকাদের সাথে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।

পর্দায় অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে এই জুটি ‘পুশিং বাটনস স্টুডিওস’ নামে একটি প্রযোজনা সংস্থাও পরিচালনা করছেন, যার লক্ষ্য মূলত বাস্তবধর্মী ও আবেগঘন গল্প দর্শকদের সামনে নিয়ে আসা।

২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে ২০২৪ সালে জন্ম নেয় এক কন্যাসন্তান। বাস্তব জীবনের এই সুখী জুটি এবার পর্দায় দর্শকদের কতটা হাসাতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

আলী ফজলরিচা চাড্ডাবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে