Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

শর্বরীর সময়টা দারুণ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:৫৬
শর্বরীর সময়টা দারুণ

শর্বরী বাগ- ইনস্টাগ্রাম

সময়টা বেশ দারুণ কাটছে শর্বরী বাগের। বলিউডের উদীয়মান অভিনেত্রী একদিকে ইমতিয়াজ আলীর নতুন সিনেমা ‘ম্যায় বাপাস আউঙ্গা’ মুক্তির পর প্রশংসা পাচ্ছেন, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘আলফা’ চলচ্চিত্রকে ঘিরে আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত ১৪ জুন তার জন্মদিনে সহশিল্পী আলিয়া ভাটের শুভেচ্ছাবার্তা ভক্তদের নজর কেড়েছে।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাটের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পিয়ানো বাজাচ্ছেন শর্বরী। ভিডিওর সঙ্গে আলিয়া লেখেন, ‘শুভ জন্মদিন, তারকা। পৃথিবীর সব আনন্দ ও তার চেয়েও বেশি সুখ তোমার জন্য কামনা করছি।’ আলিয়ার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শিগগির বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেত্রীকে। নতুন সিনেমার ঘোষণাও এসেছে জন্মদিনে।

লাভ রঞ্জনের পরবর্তী সিনেমার নায়িকা হচ্ছেন শর্বরী, নায়ক কার্তিক আরিয়ান। শর্বরী এর আগে এক সাক্ষাৎকারেও বলেছিলেন, এই পরিচালকের সঙ্গে কাজ করতে তিনি অধীর আগ্রহী। ‘পেয়ার কা পাঞ্চনামা’ ও ‘তু ঝুটি ম্যায় মক্কার’ খ্যাত এই নির্মাতা বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরে শুটিং শুরু হবে।

বর্তমানে ‘আলফা’ সিনেমাকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। বলিউডে নতুন কোনো সিনেমার টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হওয়া নতুন কিছু নয়। তবে আলিয়া ভাট ও শর্বরীর ‘আলফা’ যেভাবে বিতর্ক, প্রশংসা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সেটা অনেকেই ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দুই ভাগে বিভক্ত। একদল দর্শক দুই নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত বড় বাজেটের অ্যাকশনধর্মী গল্পকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলেছে, নারীনির্ভর এমন বাণিজ্যিক অ্যাকশন সিনেমা গ্রহণ করার জন্য বলিউডের দর্শকরা আদৌ প্রস্তুত কি না।

তবে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই বিতর্কই হয়তো ‘আলফা’র সবচেয়ে বড় সাফল্য। কারণ বর্তমান সময়ে কোনো সিনেমার জন্য সবচেয়ে বড় ঝুঁকি সমালোচনা নয়, বরং দর্শকের উদাসীনতা।

শর্বরী বাগেরঅভিনেত্রীম্যায় বাপাস আউঙ্গাআলিয়া ভাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে