Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মেয়ের ভবিষ্যৎ নিয়ে যা বললেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৫:৩৭
মেয়ের ভবিষ্যৎ নিয়ে যা বললেন আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে মেয়ে রাহা

মেয়ে রাহা কাপুরকে নিয়ে নিজের পর্যবেক্ষণ ও অনুভূতির কথা জানালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, খুব অল্প বয়স হলেও এরই মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে উঠছে রাহার মধ্যে। আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার প্রবণতা এবং নতুন কিছু শেখার আগ্রহ উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে তার মধ্যে।

আলিয়ার ভাষ্য, নানা রকমের কর্মকাণ্ডে সমান উৎসাহ দেখায় রাহা। নাচ, গান কিংবা খেলাধুলা, সব ক্ষেত্রেই সে কৌতূহলী এবং অংশ নিতে আগ্রহী। নতুন কোনো বিষয় দেখলে দ্রুত তা শিখে নেওয়ার ক্ষমতাও রয়েছে তার। বিশেষ করে গান শুনে তাল মিলিয়ে নাচা এবং নতুন নৃত্যভঙ্গি অনুকরণ করার অভ্যাস ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে রাহার মধ্যে।

অভিনেত্রী মনে করেন, এসব বৈশিষ্ট্য ভবিষ্যতে মঞ্চনির্ভর কোনো সৃজনশীল জগতের দিকে আকৃষ্ট করতে পারে তাকে। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন যে, এখনই মেয়ের ভবিষ্যৎ নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি।

শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড নয়, খেলাধুলার প্রতিও রাহার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন আলিয়া। তার মতে, রাহার মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শারীরিকভাবে সক্রিয় থাকার প্রবণতা এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা রয়েছে। এ কারণেই তিনি অতীতে একাধিকবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে, বড় হয়ে চাইলে একজন ক্রীড়াবিদও হতে পারেন রাহা।

তবে একজন মা হিসেবে সন্তানের ওপর নিজের পছন্দ চাপিয়ে দিতে চান না আলিয়া। বরং তিনি চান, রাহা বড় হয়ে নিজের আগ্রহ, স্বপ্ন এবং সক্ষমতার ভিত্তিতে নিজের পথ বেছে নিক নিজেই।

মাতৃত্ব যে তার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন এনেছে, সেটিও তুলে ধরেছেন অভিনেত্রী। তার মতে, মা হওয়ার পর কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষার গুরুত্ব আরও বেশি উপলব্ধি করেছেন তিনি। আগে যেখানে প্রায় সব সুযোগ গ্রহণের চেষ্টা করতেন আলিয়া, এখন সেখানে পরিবার ও সন্তানের জন্য সময় রাখার বিষয়টিকেও সমান গুরুত্ব দেন অভিনেত্রী। 

২০২২ সালে বিয়ে করেন আলিয়া ভাট এবং রনবীর কাপুর। একই বছর তাদের কন্যাসন্তান রাহা কাপুরের জন্ম হয়। এরপর থেকেই দম্পতির জীবনের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ছোট্ট রাহা।

আলিয়া ভাটরাহা কাপুররনবীর কাপুরবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প