অনীতের জন্মদিনে কী উপহার দিলেন আহান?

জন্মদিনের পার্টিতে অনীত পাড্ডা ও আহান পাণ্ডে
বলিউডে নতুন প্রজন্মের চর্চিত জুটি বলতেই এখন সবার মুখে মুখে অনীত পাড্ডা ও আহান পাণ্ডে। গত ১৩ অক্টোবর ২৪ বছরে পা দিলেন অভিনেত্রী অনীত পাড্ডা। আর বিশেষ এই দিনটিতে প্রেমিকা অনীতকে চমকে দিতে কোনো কমতি রাখেননি আহান পাণ্ডে।
রূপকথার গল্পের মতো এক রাজকীয় আয়োজনে ঘটা করে পালিত হলো অনীতের জন্মদিন, যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট।
অনীতের ‘সাইয়ারা’ সিনেমার সহ-অভিনেতা আলম খান জন্মদিনের পার্টির কিছু অন্দরের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যদিও পরে তা ডিলিট করা হয়।
ছবিতে দেখা যায়, গোলাপি ও সবুজ বেলুনের ছড়াছড়ি, আর ঠিক মাঝখানে শোভা পাচ্ছে বিশাল এক দুর্গ আকৃতির ক্যাসেল কেক এবং একটি টু-টিয়ার পিংক কেক। হলুদ রঙের শর্ট ড্রেসে অনীতকে অবিকল কোনো রূপকথার রাজকন্যার মতোই লাগছে। আর কালো শিমারি শার্টে নজর কেড়েছেন আহান।
তবে ভক্তদের সবচেয়ে বেশি নজর কেড়েছে আহানের কিছু বিশেষ কাজ। জানা গেছে, অনীতের জন্য নিজ হাতে ৫ ঘণ্টারও বেশি লম্বা একটি বিশেষ প্লেলিস্ট তৈরি করেছিলেন আহান।
শুধু তাই নয়, অনীত অভিনেত্রী আলিয়া ভাটের ভীষণ বড় ভক্ত হওয়ায়, তাকে জন্মদিনের সেরা উপহার দিতে আলিয়াকেও এই বিশেষ পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন আহান। অনুষ্ঠানে আলিয়ার উপস্থিতি পুরো পার্টিতে এক অন্য মাত্রা যোগ করে।
জন্মদিনের ঠিক একদিন আগে অনীতের সঙ্গে কাটানো কিছু সুন্দর ও অদেখা মুহূর্তের ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে একটি মিষ্টি বার্তা দিয়েছিলেন আহান।
ক্যাপশনে তিনি লেখেন, ‘তুমি মহাবিশ্বের এক অমূল্য উপহার, অনীত।’ জবাবে অনীতও আদুরে সুরে তাকে ডাকেন ‘আমার আহানা’ বলে। তাদের এই মিষ্টি রসায়ন রীতিমতো ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
২০২৫ সালে ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অনীত এখন পরিচালকদেরও প্রথম পছন্দ। খুব শীঘ্রই মোহিত সুরির নতুন সিনেমায় আহানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি।
এছাড়া প্রয়াত অভিনেতা নানা পাটেকরের সঙ্গে ‘শক্তি শালিনী’ সিনেমাতেও দেখা যাবে এই তরুণ অভিনেত্রীকে।




