বলিউডে নতুন প্রজন্মের চর্চিত জুটি বলতেই এখন সবার মুখে মুখে অনীত পাড্ডা ও আহান পাণ্ডে। গত ১৩ অক্টোবর ২৪ বছরে পা দিলেন অভিনেত্রী অনীত পাড্ডা। আর বিশেষ এই দিনটিতে প্রেমিকা অনীতকে চমকে দিতে কোনো কমতি রাখেননি আহান পাণ্ডে।রূপকথার গল্পের মতো এক রাজকীয় আয়োজনে ঘটা করে পালিত হলো অনীতের জন্মদিন, যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট।অনীতের ‘সাইয়ারা’ সিনেমার সহ-অভিনেতা আলম খান জন্মদিনের পার্টির কিছু অন্দরের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যদিও পরে তা ডিলিট করা হয়। ছবিতে দেখা য...