Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

জিজি ব্যান্ডের ড্রামার ফ্র্যাংক বিয়ার্ড আর নেই

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৫:২৯
জিজি ব্যান্ডের ড্রামার ফ্র্যাংক বিয়ার্ড আর নেই

ফ্র্যাঙ্ক বিয়ার্ড

বিশ্বখ্যাত আমেরিকান ব্লুজ-রক ব্যান্ড ‘জিজি টপ’-এর দীর্ঘদিনের আইকনিক ড্রামার ফ্র্যাঙ্ক বিয়ার্ড আর নেই। ৭৭ বছর বয়সে টেক্সাসের রিচমন্ডে নিজ ফার্মহাউজে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা তার কাছেই উপস্থিত ছিলেন, তবে মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক এই মিউজিক লিজেন্ডের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বসংগীত অঙ্গনে। তার স্মরণে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইউটাহ ও কলোরাডোতে আয়োজিত নির্ধারিত কনসার্টগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।

ফ্র্যাঙ্ক বিয়ার্ডের প্রয়াণে গভীরভাবে শোকাহত ব্যান্ডের প্রধান গায়ক ও প্রতিষ্ঠাতা বিলি গিবনস বলেছেন, ‘আজ আমি আর এলউড আমাদের পরম এক বন্ধু ও সহযোদ্ধাকে হারালাম। আর বিশ্ব হারালো টেক্সাসের এক খাঁটি সন্তান তথা ইতিহাসের অন্যতম উদ্ভাবনী ড্রামারকে। তার জাদুকরি ড্রামবিটই ছয় দশক ধরে জিজি টপকে সাফল্যের শীর্ষে ধরে রেখেছিল। বিয়ার্ড নিজেই চেয়েছিলেন আমাদের এই সংগীত যাত্রা যেন কখনো থেমে না থাকে। তার ইচ্ছেকে সম্মান জানিয়েই আমরা এগিয়ে যাব।’

আরও পড়ুন

আল্লুর ভিলেন উইল স্মিথ, ‘রাকা’য় শাহরুখের ক্যামিও

১৯ আগস্ট ২০২৬

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ‘জিজি টপ’ ব্যান্ডের প্রতিটি সদস্য তাদের দীর্ঘ ও আইকনিক দাড়ি রাখার ফ্যাশনের জন্য বিশ্ব জুড়ে আলাদা পরিচিতি পেয়েছিলেন। মজার বিষয় হলো, ফ্র্যাঙ্ক বিয়ার্ডের নিজের নামের অর্থ ‘দাড়ি’ হওয়া সত্ত্বেও তিনি ব্যান্ডের একমাত্র সদস্য ছিলেন যিনি কখনো বড় দাড়ি রাখেননি! ফলে ভক্তরা রসিকতা করে তাকে ডাকতেন দাড়ি ছাড়া মানুষ বলে।

১৯৬৯ সালে ব্যান্ডের প্রথম একক গান প্রকাশের পরপরই এতে যুক্ত হন বিয়ার্ড। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে ১৫টি স্টুডিও অ্যালবাম ও অসংখ্য সাড়াজাগানো হিট গান উপহার দিয়েছে তাদের এই ব্যান্ড।

১৯৮৪ সালে প্রকাশিত তাদের ‘এলিমিনেটর’ অ্যালবামটি ১ কোটিরও বেশি কপি বিক্রি হয়ে বিরল ‘ডায়মন্ড সার্টিফিকেশন’ অর্জন করে এবং গ্র্যামি মনোনয়ন পায়। ২০০৪ সালে বিশ্বসংগীতের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয় এই ব্যান্ডকে।

ব্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহের শোক সামলে নিয়ে বিয়ার্ডের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তার অন্যতম প্রিয় ভেন্যু ‘অস্টিন সিটি লিমিটস’-এর কনসার্টের মাধ্যমেই তাদের চলমান বিশ্ব সফর ‘দ্য বিগ ওয়ান!’ পুনঃসূচনা করা হবে।

ফ্র্যাঙ্ক বিয়ার্ডড্রামারমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে