বিশ্বখ্যাত আমেরিকান ব্লুজ-রক ব্যান্ড ‘জিজি টপ’-এর দীর্ঘদিনের আইকনিক ড্রামার ফ্র্যাঙ্ক বিয়ার্ড আর নেই। ৭৭ বছর বয়সে টেক্সাসের রিচমন্ডে নিজ ফার্মহাউজে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা তার কাছেই উপস্থিত ছিলেন, তবে মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি।আন্তর্জাতিক এই মিউজিক লিজেন্ডের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বসংগীত অঙ্গনে। তার স্মরণে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্...