বছরের সেই বিশেষ সময়টি অবশেষে এসে হাজির, যখন হলিউডের সব নিয়মকানুন ভেঙে তারকারা নিজেদের সাজিয়ে তোলেন এক ভীতিজনক, নস্টালজিক বা মজাদার রূপে। হ্যালোইন ২০২৬ উপলক্ষে বিশ্ববিনোদনের আঙিনা মেতে উঠেছে অদ্ভুত সব কস্টিউম উদযাপনে। আইকনিক সিনেমার দৃশ্য রিক্রিয়েট করা থেকে শুরু করে সহশিল্পীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া। এবারের হ্যালোইনে হলিউড তারকাদের সৃজনশীলতা ছাড়িয়ে গেছে সব সীমানা।এবারের হ্যালোইনে সবচেয়ে বড় চমক দিয়েছেন রিয়েলিটি শো কুইন কিম কার্দাশিয়ান, যিনি সোজা নিজের ১০ বছরের কন্যা নর্থ ওয়েস্টের মতো পোশাক পরে নে...