Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

প্রকাশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৩:৫৫
শেয়ার করুন:
প্রকাশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলার

লাস ভেগাসের অনুষ্ঠানে রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস ইভান্স

গত কয়েক বছর ধরে মার্ভেলের সিনেমাগুলো ঠিক জমছিল না। একের পর এক ফ্লপ খেয়ে ভক্তদের মন যখন প্রায় ভেঙে গেছে, ঠিক তখনই সব হিসেব ওলটপালট করে দিতে ফিরছে নতুন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ২০২৬ সালের শেষের দিকে মুক্তি পেতে যাওয়া এই ছবি নিয়ে এখন সারাবিশ্বে হইচই পড়ে গেছে।

​গতকাল লাস ভেগাসের এক অনুষ্ঠানে এই সিনেমার ট্রেলার দেখানো হয়েছে। যারা দেখেছেন, তাদের তো চোখ কপালে। কারণ এই সিনেমার হাত ধরেই ফিরছেন মার্ভেলের সেই পুরোনো জাঁদরেল সব তারকারা। ট্রেলার শুরুই হয় রবার্ট ডাউনি জুনিয়রকে দিয়ে। কিন্তু এবার তিনি দয়ালু ‘আয়রন ম্যান’ নন, বরং আসছেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন ‘ডক্টর ডুম’ হয়ে। তার লক্ষ্য একটাই পুরো মহাবিশ্ব দখল করা।

ট্রেলারের সবচেয়ে কাঁপানো দৃশ্য হলো যখন সবার প্রিয় থর লড়াই করতে আসে এই ভিলেন অর্থাৎ ডক্টর ডুমের সঙ্গে। থর তো তার বন্ধু টনি স্টার্কের (আয়রন ম্যান) চেহারা দেখে অবাক! কিন্তু আসল শকটা লাগে তখন, যখন ডক্টর ডুম খুব সহজেই থরের সেই শক্তিশালী হাতুড়ি 'মজোলনির' এক হাতে ধরে ফেলে। আসগার্ডের রাজপুত্র থরও এবার বিপদে। 

​তবে আসল টুইস্ট তো তখন টের পাওয়া যায় যখন স্টিভ রজার্স অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকাকে পর্দায় দেখা যায়। সবাই জানতেন আসল ক্যাপ্টেন আমেরিকা অবসর নিয়েছেন। কিন্তু যখন থর ডক্টর ডুমের সঙ্গে আর পেরে উঠছিলেন না, ঠিক তখনই পর্দার এক কোণ থেকে সেই বিখ্যাত ঢাল নিয়ে হাজির হন স্টিভ রজার্স। তাকে দেখে দর্শকদের গায়ের লোম খাড়া হয়ে যায়। তিনি কীভাবে ফিরে এলেন, সেই রহস্য জানতে অবশ্য ২০২৬ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শুধু থর বা ক্যাপ্টেন আমেরিকা নয়, এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে এক্স-মেন, ফ্যান্টাস্টিক ফোর আর গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির হিরোদের। মঞ্চে দাঁড়িয়ে রবার্ট ডাউনি জুনিয়র মজা করে বলেছেন, ‘ইচ্ছে করছে এখনই সব বলে দেই, কিন্তু রহস্য থাকুক!’ অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্স বলেছেন, ‘ডাউনিকে ভালোবাসি ঠিকই, কিন্তু ডক্টর ডুমকে একদম সহ্য হচ্ছে না!’

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন এটাই সেই সিনেমা যার জন্য সবাই এতদিন অপেক্ষা করছিল। মার্ভেল তার হারানো সিংহাসন ফিরে পেতে এবার সত্যিই বড় বাজি ধরেছে।


থরট্রেলারঅ্যাভেঞ্জার্স: ডুমসডেরবার্ট ডাউনি জুনিয়রক্যাপ্টেন আমেরিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা