Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘ডুমসডে’-র রহস্য বুঝতে দেখতে হবে ‘এন্ডগেম এনকোর’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৫:৩৮
‘ডুমসডে’-র রহস্য বুঝতে দেখতে হবে ‘এন্ডগেম এনকোর’

সংগৃহীত ছবি

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এর আগামী মেগা-প্রজেক্ট ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে মার্ভেল ভক্তদের উত্তেজনার শেষ নেই। তবে আগামী ১৮ ডিসেম্বর ‘ডুমসডে’ মুক্তির আগেই মার্ভেলপ্রেমীদের জন্য সিনেমা হলে ফেরার এক বড় সুযোগ এনে দিচ্ছে মার্ভেল স্টুডিওজ।

আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেতে যাচ্ছে ২০১৯ সালের ঐতিহাসিক ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, তবে সম্পূর্ণ নতুন একটি সংস্করণে, যার নাম দেওয়া হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’।

সাত বছর পর হলে ফেরা এই বিশেষ সংস্করণে প্রায় ৪ থেকে ৫ মিনিটের নতুন ও অতিরিক্ত দৃশ্য যুক্ত করা হয়েছে, যার মধ্যে থাকছে একটি নতুন সূচনা এবং ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র মূল প্লটের সঙ্গে সরাসরি সংযোগকারী কিছু এক্সক্লুসিভ নতুন সমাপ্তি দৃশ্য।

সিনেমাটির সহ-পরিচালক জো রুশো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ডুমসডে’-র গল্প এবং চরিত্রগুলোর পরবর্তী রূপান্তর ঠিকমতো অনুধাবন করতে হলে ‘এন্ডগেম এনকোর’ দেখা একেবারেই আবশ্যক।

আরও পড়ুন

‘আলফা’ থেকে ‘মাইকেল’, এই সপ্তাহে ওটিটিতে কী কী দেখবেন

৩০ আগস্ট ২০২৬

তার মতে, ‘এই সংস্করণটি এন্ডগেম এবং ডুমসডে— এই দুই ব্লকমাস্টারের মধ্যবর্তী গল্পকে যুক্ত করবে। প্রেক্ষাগৃহে আগের মতো সেই আবেগ, উন্মাদনা ও চিৎকার ফিরিয়ে আনার পাশাপাশি ডুমসডে-র রহস্য বুঝতে এই এনকোর কাট দেখা দর্শক ও ভক্তদের জন্য প্রায় বাধ্যতামূলক।’

চলতি বছরের অন্যতম কাঙ্ক্ষিত এই মার্ভেল প্রজেক্টে ‘ডক্টর ডুম’ অবতারে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। এ ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে পেদ্রো পাসকাল, ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, পল রুড, ফ্লোরেন্স পিউ, ভেনেসা কার্বি, টম হিডলস্টন, প্যাট্রিক স্টুয়ার্ট ও ইয়ান ম্যাককেলেনের মতো হলিউডের একঝাঁক তারকাকে।

২৫ সেপ্টেম্বর ‘এন্ডগেম এনকোর’ দিয়ে শুরু হয়ে ১৮ ডিসেম্বর ‘ডুমসডে’ মুক্তির মধ্য দিয়ে মার্ভেল তার ভক্তদের প্রেক্ষাগৃহে এক অভূতপূর্ব সিনে-অভিজ্ঞতা দিতে যাচ্ছে।

অ্যাভেঞ্জার্স: ডুমসডেমার্ভেল সিনেমাটিক ইউনিভার্সরবার্ট ডাউনি জুনিয়র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!