সিনেমা হলের ভেতর চলছে টানটান উত্তেজনার দৃশ্য, আর ঠিক সেই মুহূর্তে পাশ থেকে কেউ যদি গল্পের টুইস্ট ফাঁস করে দেয়—তবে মেজাজ ঠিক রাখা কঠিন! ঠিক এমন এক ঘটনাকে কেন্দ্র করে মার্ভেলের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র প্রদর্শনীর সময় সিনেমা হলের ভেতর তুমুল মারামারির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হাতাহাতির ভিডিও এখন চরম ভাইরাল!সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া পোস্ট অনুযায়ী, চার বন্ধুর একটি দল সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে এসেছিলেন। তাদের ঠিক পাশেই বসেছিলেন এক দর্শক, যিনি সিনেমা...