Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হলিউড

২ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:৩৬
২ বিলিয়ন ডলারের ক্লাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

সংগৃহীত ছবি

মুক্তি পাওয়ার মাত্র তিন সপ্তাহের মাথায় বিশ্বজুড়ে বক্স অফিসে ২ বিলিয়ন মার্কিন ডলার আয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল সোনি ও মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

এর মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ২ বিলিয়ন ডলার আয় করা অষ্টম এবং দ্বিতীয় দ্রুততম সিনেমার মর্যাদা পেল সিনেমাটি।

হলিউড তারকা টম হল্যান্ড অভিনীত এই সুপারহিরো সিনেমাটি কেবল উত্তর আমেরিকার বাজার থেকেই আয় করেছে ৭৮৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১.২৩ বিলিয়ন ডলার। সব মিলিয়ে মুক্তির ২১ দিনের মাথায় সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২.০২২ বিলিয়ন ডলারে।

দ্রুততম সময়ে ২ বিলিয়ন ডলার ছোঁয়ার তালিকায় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র আগে রয়েছে শুধু ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (১১ দিন)। এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে সিনেমাটি জায়গা করে নিয়েছে ‘এভাটার’, ‘টাইটানিক’, ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ ও ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর মতো সর্বকালের সেরা ক্লাসিকগুলোর পাশে।

২০২১ সালে মুক্তি পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমা ‘নো ওয়ে হোম’ ১.৯ বিলিয়ন ডলার আয় করলেও চীন থেকে বঞ্চিত হওয়ায় ২ বিলিয়নের মাইলফলক ছোঁয়া সম্ভব হয়নি। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে দিল নতুন এই সিক্যুয়াল।

আরও পড়ুন

না ফেরার দেশে হলিউড অভিনেত্রী, ৫ দিন পরেই ছিল জন্মদিন

১৭ আগস্ট ২০২৬

গত জুলাইয়ে প্রেক্ষাগৃহে আসার পর থেকেই একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিচ্ছে সিনেমাটি। মুক্তির মাত্র ৬ দিনের মাথায় বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়েছিল এটি। ইতোমধ্যে এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী ‘স্পাইডার-ম্যান’ সিনেমা, এই দশকের সর্বোচ্চ আয়কারী কমিক বুক মুভি এবং কোনো একক সুপারহিরোর ক্ষেত্রে ইতিহাসের প্রথম ২ বিলিয়ন ডলার আয় করা সিনেমা হিসেবে ইতিহাস গড়েছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রোটন পরিচালিত এই সিনেমাটিতে চার বছর আগের ‘নো ওয়ে হোম’-এর পর থেকে গল্প শুরু হয়। যেখানে ডক্টর স্ট্রেঞ্জের জাদুমন্ত্রের প্রভাবে এমজে ও বন্ধু নেড সহ পুরো পৃথিবী পিটার পার্কারকে ভুলে যায়।

একাকী জীবনযাপনের মাঝেও নিউ ইয়র্ক শহরকে অপরাধমুক্ত রাখতে লড়ে যান পিটার। তবে হুট করেই এক রহস্যময় রূপান্তরের মুখোমুখি হন তিনি, যা পুরো পৃথিবীর অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেয়।

টম হল্যান্ড ও জেন্ডায়া ছাড়াও এতে ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল, ‘হাল্ক’ বা ব্রুস ব্যানার চরিত্রে মার্ক রাফালো এবং নতুন চমক হিসেবে স্যাডি সিঙ্ককে দেখা গেছে।

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডেনতুন রেকর্ডমার্ভেল সিনেমাটিক ইউনিভার্স
    শেয়ার করুন:
    Advertisement
    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৭

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫৮

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    advertiseadvertise