বর্তমানে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত তারকা দম্পতি টম হল্যান্ড এবং জেন্ডায়া। বাস্তবজীবনের প্রেম থেকে শুরু করে বিয়ে করা, এই জুটির কেমিস্ট্রি সবসময়ই ভক্তদের আকর্ষণের কেন্দ্রে। একদিকে ক্রিস্টোফার নোলানের মেগা প্রজেক্ট ‘দ্য ওডিসি’, অন্যদিকে বিশ্ব জুড়ে তোলপাড় ফেলা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, দুটি বিগ বাজেট সিনেমার প্রচারে বর্তমানে বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন এই নবদম্পতি।সম্প্রতি লন্ডনে সিনেমার প্রচার চলাকালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক, নতুন সিনেমা এবং শুট...