Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

স্পাইডার-ম্যানের জালে লিওনেল মেসি!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৩৩
স্পাইডার-ম্যানের জালে লিওনেল মেসি!

সংগৃহীত ছবি

মার্ভেল কমিকসের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো ‘স্পাইডার-ম্যান’ যদি হঠাৎ বাস্তব জীবনের ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির মুখোমুখি হন, তবে কেমন হবে?

অবাস্তব মনে হলেও ঠিক এই অভাবনীয় কাণ্ডটিই ঘটিয়ে দেখিয়েছে সনি পিকচার্স। মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার ৩৯ সেকেন্ডের একটি ধামাকা টিজার, আর তাতেই বিশ্ব জুড়ে তোলপাড়!

টিজারে দেখা যায়, খোদ স্পাইডার-ম্যান এলএমটেনকে সামনে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারছেন না। হলিউড আর ফুটবলের এই মহাকাব্যিক ক্রসওভার সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে।

টিজারের শুরুতে দেখা যায়, অভিনেতা টম হল্যান্ড অর্থাৎ আমাদের চেনা পিটার পার্কার একটি ক্যাফেতে বসে ফোনে কথা বলছেন। এমন সময় হুট করেই ক্যাফেতে প্রবেশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

ব্যস! চোখের সামনে ফুটবল ঈশ্বরকে দেখে ফোনের কথা ভুলে যান পিটার। ‘আরে চুপ করো!’ বলে ওপাশেই ফোন কেটে দিয়ে সোজা দৌড় দেন মেসির দিকে।

উত্তেজনায় টেবিলের সঙ্গে হোঁচট খেয়েও সামলে নিয়ে মেসিকে বলেন, ‘আপনি...! আপনি তো মেসি!’ পিটার যখন অবাক হয়ে জিজ্ঞেস করেন যে মেসি, সেখানে কী করছেন; তখন এলএমটেন খুব শান্তভাবে জানালেন, তিনি আসলে স্পাইডার-ম্যানকে খুঁজছেন।

আরও পড়ুন

বিচ্ছেদের ঘোষণার পর মুখ খুললেন গৌরব

০১ জুলাই ২০২৬

মেসির মুখে নিজের নাম শুনে পিটার আর দেরি করেননি। ‘একটু দাঁড়ান’ বলে চোখের পলকে গায়ে চাপিয়ে আসেন স্পাইডার-ম্যানের লাল-নীল স্যুট। এরপর মেসিকে জিজ্ঞেস করেন, ‘আপনার উচ্চতা নিয়ে কোনো ভয় নেই তো?’

পরের দৃশ্যেই দেখা যায়, নিউ ইয়র্কের বহুতল ভবনের মাঝ দিয়ে স্পাইডার-ম্যানের জাল ধরে আকাশে ঝুলছেন লিওনেল মেসি! আর ফুটবল মাঠের শান্ত মেসিকে এমন শূন্যে ওড়ার সময় উত্তেজনায় ও ভয়ে চিৎকার করতে দেখা যায়। সিনেমা ও ফুটবল ভক্তদের জন্য এটি এমন এক সারপ্রাইজ, যা কেউ কখনো কল্পনাও করেনি।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঠিক চার বছর পরের গল্প নিয়ে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এই নতুন পৃথিবীতে কেউ আর পিটারের আসল পরিচয় মনে রাখেনি। সিনেমাটি ৩০ জুলাই দক্ষিণ এশিয়ার প্রেক্ষাগৃহগুলোয় মুক্তি পাবে। টম হল্যান্ডের পাশাপাশি ছবিতে থাকছেন জেনডায়া ও জ্যাকব বাটালন। এ ছাড়া, মার্ভেলের ‘হাল্ক’ খ্যাত মার্ক রাফালো এবং ‘দ্য পানিশার’ জন বার্নথালকেও এই ছবিতে দেখা যাবে।

অন্যদিকে, পর্দার বাইরে ফুটবল মাঠেও এখন তুমুল ব্যস্ত লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আবারও ট্রফি জেতানোর মিশনে আছেন তিনি। ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে মেসির আলবিসেলেস্তেরা।

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডেলিওনেল মেসিহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে