Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বিচ্ছেদ ঘোষণার পর মুখ খুললেন গৌরব

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৫২
বিচ্ছেদ ঘোষণার পর মুখ খুললেন গৌরব

গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলা

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দম্পতি গৌরব খান্না এবং আকাঙ্ক্ষা চামোলা। ‘অনুপমা’ সিরিয়ালের ‘অনুজ কাপাডিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা গৌরবের সাজানো সংসার যে ভাঙনের মুখে, তা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার স্ত্রী আকাঙ্ক্ষা।

রিয়ালিটি শো ‘লক আপ সিজন ২’-এর মঞ্চে দাঁড়িয়ে আকাঙ্ক্ষা ঘোষণা করেন, তারা এক বছর ধরে আলাদা থাকছেন এবং আনুষ্ঠানিক বিচ্ছেদের পথে হাঁটছেন। স্ত্রীর এমন বিস্ফোরক দাবির পর এবার আর চুপ থাকতে পারলেন না গৌরব।

সম্প্রতি মুম্বাইয়ে ‘লাফটার শেফ’-এর সেটে রিয়ালিটি শো ‘খাতরঁ কে খিলাড়ি’র প্রমোশনে এসে পাপারাজ্জিদের মুখোমুখি হন গৌরব। সেখানেই অবধারিতভাবে উঠে আসে, তাদের ব্যক্তিগত জীবনের এই টানাপড়েনের প্রসঙ্গ।

স্ত্রীর ডিভোর্সের ঘোষণার পর গৌরবকে যখন পাপারাজ্জিরা তার বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করেন, তখন মুখে চেনা হাসি বজায় রেখেই উত্তর দেন অভিনেতা। গৌরব বলেছেন, ‘সবকিছু আগের মতোই আছে ভাই। ভালোবাসা এখনো আগের মতোই আছে, আর সাপোর্টও ঠিক তেমনই রয়েছে। আকাঙ্ক্ষা আমার স্ত্রী। ভালো যখন বেসেছি, তখন যেকোনো পরিস্থিতিতেই পাশে থাকা থেকে পিছিয়ে যাব কেন?’

আকাঙ্ক্ষার নতুন শো-এর জন্য শুভকামনা জানিয়ে গৌরব আরও যোগ করেন, ‘আকাঙ্ক্ষাকে অল দ্য ভেরি বেস্ট। সারাজীবন আমি ওর পাশে এভাবেই দাঁড়িয়ে থাকব।’ গৌরবের এমন পরিপক্ব ও ইতিবাচক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

আরও পড়ুন

তেলুগুতে বড় তারকারা কেন ঝুঁকছেন ছোট গল্পে?

০১ জুলাই ২০২৬

বিয়ের দীর্ঘদিন পর হুট করে কেন এই বিচ্ছেদের সিদ্ধান্ত? ‘লক আপ’ শো-এর তৃতীয় পর্বে সেই আসল ও অত্যন্ত ব্যক্তিগত কারণটি নিজেই খোলসা করেছেন আকাঙ্ক্ষা চামোলা। তিনি জানালেন, এর পেছনে কোনো ঝগড়া বা তিক্ততা নেই, বরং রয়েছে সন্তান নেওয়া নিয়ে মতবিরোধ। গত বছর গৌরব যখন ‘বিগ বস ১৯’-এ এসেছিলেন, তখনো তিনি সন্তান নেওয়ার তীব্র ইচ্ছার কথা জানিয়েছিলেন।

সহ-প্রতিযোগীদের সঙ্গে আলাপকালে আকাঙ্ক্ষা বলেছেন, ‘বিয়ের শুরু থেকে আমার মধ্যে কখনো মাতৃত্বের অনুভূতি বা মা হওয়ার আকাঙ্ক্ষা ছিল না। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারি, আমি এই দায়িত্বের জন্য তৈরি নই। গৌরব প্রথমে এটি মেনে নিলেও, পরে ওর চাওয়া বদলে গেছে। এখন ও খুব করে সন্তান চায়, যা আমি ওকে দিতে পারব না। আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি, এই কারণে ও যদি আমাকে ছেড়ে চলে যেতে চায়, তবে সেটাই হবে সঠিক সিদ্ধান্ত।’

আকাঙ্ক্ষা আরও স্পষ্ট করেন, পার্টনার হিসেবে তারা এখন আর নিজেদের সামঞ্জস্যপূর্ণ মনে করছেন না। কারণ, দুজনের ভবিষ্যতের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। তবে আলাদা থাকলেও তাদের মধ্যে কোনো রকম কাদা ছোড়াছুড়ি বা তিক্ততা নেই।

২০১৬ সালের ২৪শে নভেম্বর কানপুরে ধুমধাম করে চার হাত এক হয়েছিল গৌরব ও আকাঙ্ক্ষার। দীর্ঘ ১০ বছরের চেনা সম্পর্কের এমন পরিণতিতে স্বাভাবিকভাবেই মন খারাপ এই তারকা জুটির ভক্ত-অনুরাগীদের।

গৌরব খান্নাআকাঙ্ক্ষাবিবাহ বিচ্ছেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে