ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দম্পতি গৌরব খান্না এবং আকাঙ্ক্ষা চামোলা। ‘অনুপমা’ সিরিয়ালের ‘অনুজ কাপাডিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করা গৌরবের সাজানো সংসার যে ভাঙনের মুখে, তা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার স্ত্রী আকাঙ্ক্ষা। রিয়ালিটি শো ‘লক আপ সিজন ২’-এর মঞ্চে দাঁড়িয়ে আকাঙ্ক্ষা ঘোষণা করেন, তারা এক বছর ধরে আলাদা থাকছেন এবং আনুষ্ঠানিক বিচ্ছেদের পথে হাঁটছেন। স্ত্রীর এমন বিস্ফোরক দাবির পর এবার আর চুপ থাকতে পারলেন না গৌরব।সম্প্রতি মুম্বাইয়ে ‘লাফটার শেফ’-এর সেটে রিয়ালিটি শো ‘খাতরঁ কে খিলাড়ি’র প্রমোশনে...