Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

প্রত্যাশার চাপই আমাদের আরও ভালো কাজের অনুপ্রেরণা দেয়: টম হল্যান্ড

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৪:৫২
প্রত্যাশার চাপই আমাদের আরও ভালো কাজের অনুপ্রেরণা দেয়: টম হল্যান্ড

টম হল্যান্ড ও জেন্ডায়া

বর্তমানে হলিউডের সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত তারকা দম্পতি টম হল্যান্ড এবং জেন্ডায়া। বাস্তবজীবনের প্রেম থেকে শুরু করে বিয়ে করা, এই জুটির কেমিস্ট্রি সবসময়ই ভক্তদের আকর্ষণের কেন্দ্রে।

একদিকে ক্রিস্টোফার নোলানের মেগা প্রজেক্ট ‘দ্য ওডিসি’, অন্যদিকে বিশ্ব জুড়ে তোলপাড় ফেলা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, দুটি বিগ বাজেট সিনেমার প্রচারে বর্তমানে বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন এই নবদম্পতি।

সম্প্রতি লন্ডনে সিনেমার প্রচার চলাকালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক, নতুন সিনেমা এবং শুটিং সেটের নানা মজার অভিজ্ঞতা ভাগ করেছেন টম-জেন্ডায়া ও তাদের সহ-অভিনেতা জেকব ব্যাটালন।

এক দশক ধরে একসঙ্গে পথচলা ও চার-চারটি স্পাইডার-ম্যান সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে জেন্ডায়া বলেছেন, ‘এই ১০ বছরে আমরা মানুষ হিসেবে অনেক বড় হয়েছি, অনেক ম্যাচিউর হয়েছি। তবে সত্যি বলতে, যখন আমরা তিনজন সেটে একসঙ্গে হই, তখন আমরা আবার সেই ১০ বছর আগের বাচ্চাদের মতো আচরণ করা শুরু করি! আমাদের ভেতরের সেই চঞ্চলতা আর শৈশবটা এখনো একটুও বদলায়নি।’

বিশ্ব জুড়ে ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে উন্মাদনা ও বিপুল প্রত্যাশা থাকে, তা নিয়ে কথা বলতে গিয়ে টম হল্যান্ড বলেছেন, ‘দর্শকদের এত বড় প্রত্যাশার চাপ সামলানো আসলে এক ধরনের বিশেষ অধিকার বা সুযোগ। আমরা খুবই ভাগ্যবান যে এমন কালজয়ী চরিত্রের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এই চাপটা আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।’


আরও পড়ুন

জানা গেল নতুন ব্ল্যাক প্যান্থারের নাম

২৬ জুলাই ২০২৬



‘নো ওয়ে হোম’ সিনেমার ট্র্যাজিক সমাপ্তির পর নতুন সিনেমাটি কীভাবে শুরু হয়েছে— এ বিষয়ে টম হল্যান্ড বলেছেন, ‘এটি স্পাইডার-ম্যানের জীবনে একটি একদম নতুন যুগের সূচনা। আগের সিনেমার শেষে পিটার পার্কার নিজের পরিচয় মুছে ফেলার যে বিশাল আত্মত্যাগ করেছিল, এ সিনেমায় আমরা তার বাস্তব ও কঠিন পরিণতিগুলোর সামনাসামনি লড়াই দেখতে পাব।’

সিনেমা মুক্তির আগে বিশেষ কোনো রীতিনীতি আছে কি না, এমন প্রশ্নে মজার তথ্য ফাঁস করেন জেন্ডায়া। তিনি জানালেন, সিনেমা অনুযায়ী তার খাওয়ার অভ্যাস বদলে যায়! জেন্ডায়া বলেছেন, ‘স্পাইডার-ম্যান ৩-এর শুটিং চলাকালে টানা কয়েক মাস প্রতিদিন আমি শুধু পাস্তা খেয়েছি! ডিউন সিনেমার সময় প্রচুর পিনাট বাটার স্যান্ডউইচ খেতাম। আর নতুন সিনেমা ব্র্যান্ড নিউ ডের শুটিংয়ে প্রতিদিন সকালে সস দিয়ে আলুর বিশেষ পদ খাওয়াটা আমার অভ্যাসে পরিণত হয়েছিল।’

বাস্তবজীবনে নিজেদের চরিত্রের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে টম হল্যান্ড বলেছেন, ‘পিটার পার্কার যেমন সব পরিস্থিতিতে চরম ইতিবাচক থাকে, বাস্তবজীবনেও আমি সেই ইতিবাচকতা ধরে রাখার চেষ্টা করি।’

অন্যদিকে জেকব ব্যাটালন জানালেন, তিনি এখন আগের চেয়ে অনেক কম হতাশাবাদী হন। আর জেন্ডায়া হেসে বলেছেন, ‘তাদের এই পজিটিভিটির মধ্যে আমার চরিত্র এমজে এসে সুন্দর একটা ভারসাম্য তৈরি করে।’

আগামী ৩১ জুলাই বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।


টম হল্যান্ডজেন্ডায়াস্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা